তারেক রহমানকে কটূক্তি করা সেই শিক্ষকের জামিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করায় আটকের পর কারাগারে পাঠানো রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ কে এম শহিদুল ইসলামকে জামিন দেওয়া হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তার জামিন মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়- এ বিষয়টি জানার পর ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান। দ্রুত তাকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করতে নির্দেশনা দেন বলে দলীয় সূত্রে জানা যায়।

এরপর রাতেই বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়ে দলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়।

শিক্ষকের নিঃশর্ত মুক্তি দাবি করে বিবৃতিতে বলা হয়, একটি গণতান্ত্রিক দেশে যে কারও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতার জন্যই লড়াই করছে বিএনপি। মতপ্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার করা বা কারাগারে পাঠানো সঠিক কাজ নয়।

ঘটনার বিবরণে জানা গেছে, ২৭ ডিসেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে যান তারেক রহমান। সে সময় শিক্ষক শহিদুল ইসলাম দূর থেকে তারেক রহমানকে লক্ষ্য করে চাঁদাবাজ ও সন্ত্রাসী বলে চিৎকার করছিলেন। উপস্থিত বিএনপি নেতা-কর্মীদের নজরে এলে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ফৌজদারি কার্যবিধি-র ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ।

এদিকে জামিন মঞ্জুর হওয়ায় আজই কারাগার থেকে শহিদুল ইসলামের মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে অনেকে মনে করত, সনাতন ধর্মাবলম্বীরা একটি নির্দিষ্ট দলের ‘ভোট ব্যাংক’। এটি দিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল। কিন্তু দেশের সচেতন জনগণ সেই ভুল ধারণা ও কৃত্রিম মিথ ভেঙে চুরমার করে দিয়েছে।

৭ ঘণ্টা আগে

জন্মাষ্টমীতে শুভেচ্ছা রাষ্ট্রপতির, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান

‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সকলের অংশগ্রহণে আনন্দময় ও উৎসবমুখর হয়ে উঠুক। আমি আশা করি, এ উৎসব সমাজে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে। একটি শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখবেন-শুভ জন্মাষ্

১১ ঘণ্টা আগে

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

পুলিশ সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

১১ ঘণ্টা আগে

সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘জেলাগুলোতে জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ সময় অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্লিনিক সিলগালা করা হচ্ছে।’

১১ ঘণ্টা আগে
Advertisement