বিজ্ঞান

বর্ষাকালে কাপড় শুকাতে দেরি হয় কেন?

ডেস্ক, রাজনীতি ডটকম

কাপড় শুকানোর জন্য দুটি বিষয় গ্ররুত্বপূর্ণ। তাপ ও বাতাসের আদ্রতা। বাতাসের আদ্রতা যদি কম থাকে তাহলে সহজেই কাপড় শুকিয়ে যায়ং। অন্যদিকে বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি থাকে। উচ্চ আর্দ্রতার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। বাতাসের জলীয় বাষ্প ধারণের একটা সীমা থাকে। সেই সীমা পার হলে নতুন করে আর বাষ্প গ্রহণ করতে পারে না বায়ুমণ্ডল।

এর সঙ্গে কাপড় শুকানোর কী সম্পর্ক?

অনেকে ভাবতে পারেন, কাপড় শুকায় তো সূর্যের আলোতে, জলীয় বাষ্পের কথা আসছে কেন?

কথা সত্যি, তবে পুরো সত্যি নয়। ধরলাম, যথেষ্ট সূর্যের আলো আছে। ফলে দ্রুত কাপড়ের পানি বাষ্পিভূত হয়ে উড়ে যাবে। কথা হলো, এই বাষ্প যাবেটা কোথায়? কাপড়ের বাষ্প আসলে বাতাসেই মিশে যায়।

তাই রোদ যদি নাও থাকে, ঘরের ভেতর কোথাও কাপড় ঝুলিয়ে রাখলেও শুকিয়ে যাবে, একটু দেরি হবে যা। কিন্তু এর জন্য অবশ্যই বাতাসের অণুগুলোর মধ্যে জলীয় বাষ্প ধারণ করার মতো জায়গা থাকতে হবে। শীত বা গ্রীষ্মকালে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ধারণক্ষমতার চেয়ে অনেক কম থাকে। তাই খুব সহজেই কাপড় থেকে জলীয় বাষ্প বাতাসের অণুর মধ্যে সেধিয়ে যেতে পারে।

কিন্তু বর্ষাকালে টানা বৃষ্টিপাতের কারণে বাতাসের আদ্রতা খুব বেশি থাকে। অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। তাই কাপড় জলীয় বাষ্পে সহজে বাতাসের অনুগুলোর মধ্যে জায়গা করে নিতে পারে না। তাই কাপড় শুকাতে দেরি হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ইসলামী ব্যাংকের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ইসলামী ব্যাংকের ওই কর্মকর্তার নাম মোহাম্মদ ইয়াসীন আলী। তিনি ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। গতকাল মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।

৩ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

৪ ঘণ্টা আগে

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

৪ ঘণ্টা আগে

ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ

প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কার। বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও পরিচালনাগত প্রয়োজন বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচের নকশা ও বিভিন্ন সুবিধা সংযোজন করা হয়েছে।

৫ ঘণ্টা আগে