ডেস্ক, রাজনীতি ডটকম

ভাবুন তো, ব্যাটারি আর মোটা ভারী ধাতব জিনিস নয়—বরং টুথপেস্টের মতো নরম ও মসৃণ। চাইলে ইচ্ছেমতো আকার বানিয়ে ব্যবহার করা যাবে! অবাক লাগলেও, সুইডেনের লিংকোপিং বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এমনই এক নতুন ব্যাটারি উদ্ভাবন করেছেন।
এই ব্যাটারির সবচেয়ে বড় বিশেষত্ব হলো—এটি একেবারেই নমনীয় এবং প্রসারণযোগ্য। এর মানে হলো, টানলে এটি লম্বা হতে পারে এবং বিভিন্ন আকারে বাঁকানো যায়। ফলে চিকিৎসা সরঞ্জাম, পরিধানযোগ্য ইলেকট্রনিক ডিভাইস (যেমন স্মার্ট ঘড়ি বা স্বাস্থ্য মাপার সেন্সর), এমনকি রোবটের গঠনেও সহজেই ব্যবহার করা যাবে।
বিজ্ঞানীরা কাগজ তৈরির সময় পাওয়া টেকসই উপাদান—লিগনিন এবং একধরনের পরিবাহী প্লাস্টিক দিয়ে এই ব্যাটারি তৈরি করেছেন। এর ফলে ব্যাটারিটি পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি অনেক নমনীয় ও হালকা হয়েছে।
এই নতুন ব্যাটারির একটি পরীক্ষামূলক সংস্করণ (প্রোটোটাইপ) তারা ইতিমধ্যে তৈরি করেছেন। এটি ৫০০ বার চার্জ ও ডিসচার্জ করার পরও ভালোভাবে কাজ করছে। এমনকি দ্বিগুণ লম্বা করলেও এর কার্যক্ষমতা কমে না।
তবে এখনো এই ব্যাটারি বাজারে আসার জন্য প্রস্তুত নয়। এটি মাত্র ১ ভোল্ট বিদ্যুৎ সঞ্চয় করতে পারে, যেখানে একটি গাড়ির ব্যাটারির ভোল্টেজ তার তুলনায় অনেক বেশি। তা সত্ত্বেও, বিজ্ঞানীরা মনে করছেন—এই নতুন প্রযুক্তি ভবিষ্যতের যন্ত্র তৈরিতে এক নতুন দিগন্ত খুলে দেবে।
গবেষক আইমান রহমানুদ্দিন বলেন, “আমরা প্রমাণ করেছি ব্যাটারির ক্ষমতা তার কাঠিন্যের ওপর নির্ভর করে না। আমাদের তৈরি টেক্সচারের মতো ব্যাটারিটি দেখতে অনেকটা টুথপেস্টের মতো। এটি থ্রিডি প্রিন্টারে ব্যবহার করে যেকোনো আকারে তৈরি করা যাবে। ফলে নতুন অনেক রকম প্রযুক্তি সহজেই বানানো যাবে।”
এই উদ্ভাবন শুধু প্রযুক্তির নয়, পরিবেশের জন্যও একটি ভালো খবর। কারণ এতে ব্যবহৃত উপকরণগুলো টেকসই ও পরিবেশবান্ধব। বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে এই ব্যাটারি আরও শক্তিশালী ও কার্যকর হয়ে উঠবে, এবং নানা ধরনের স্মার্ট ডিভাইসে বিপ্লব আনবে।
সূত্র: এনডিটিভি

সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
৩ ঘণ্টা আগে
পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।
৪ ঘণ্টা আগে
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
৫ ঘণ্টা আগে
স্পিকার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ ২৪ জুলাই, ৯ শ্রাবণ, শুক্রবার অপরাহ্ন ৫টা ১ মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে আমি সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।
৫ ঘণ্টা আগে