ডেস্ক, রাজনীতি ডটকম

যে বছর বর্ষা কম হয়, সে বছর শীত বেশি পড়ে। ব্যাপারটা সত্যি। কিন্তু কথাটা যিনি বলেছিলেন, সেই যুগে আবহাওয়া অধিদপ্তর ছিল না; আধুনিক বিজ্ঞানের ছোঁয়া লাগেনি সমাজে। তাই দীর্ঘদিনের অভিজ্ঞতা আর পর্যবেক্ষণ ছিল তার মূল হাতিয়ার। সেই হাতিয়ার ব্যবহার করেই খনা বলেছিলেন, ‘উনো বর্ষায় দুনো শীত।’ কলা চাষের পর, ফলন শেষে তার গোড়া না কাটার পরামর্শ দিয়ে তিনি বলেছিলেন, কলা রুয়ে না কাটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। কথাটা আজও সত্যি। তবে তার সব প্রবাদই এই যুগে নিরেট নয়।
কৃষিবিজ্ঞানের দৌলতে কৃষিব্যবস্থাতে এসেছে আমূল পরিবর্তন। নতুন ফসলের জাত তৈরি হচ্ছে, বিরূপ আবহাওয়াকেও তাই বশ মানাতে কষ্ট হচ্ছে না কৃষকদের। কিন্তু শত বছর আগেও খনার বচনগুলো এ দেশের কৃষিব্যস্থার বাইবেল হিসেবে গণ্য হতো।
শুধু কৃষিই বা বলি কেন, সামাজিক জীবন, মানুষে মানুষে সম্পর্ক নিয়েও খনা ছড়া ফেঁদেছেন, কালের আবর্তনে সেগুলো পরিণত হয়েছে প্রবাদবাক্যে। যেমন তিনি বলেছেন, ‘যদি হয় সুজন/এক পিঁড়িতে নজন’। অর্থাৎ মিলেমিশে বাস করলে কম সম্পদেও জীবনটা সুন্দর হতে পারে।
সমাজ-সংসারকে যিনি এত নিগূড়ভাবে দেখেছেন, এ দেশের কৃষিব্যবস্থার নাড়ি-নক্ষত্র যিনি অনুধাবন করেছেন, তিনি সাধারণ মানুষ হতে পারেন না।
তিনি অসাম্প্রদায়িক, বিপ্লবী, দার্শনিক, জ্যোতির্বিদ, কৃষিবিদ, আবহাওয়াবিদ ও গণিতবিদ। নারীবাদী কারণে তার ছড়ায় পুরুষবন্দনা নেই, নারীবিদ্বেষী শব্দ নেই। তিনি কৃষিবিদ, কারণ তিনি বলছেন, গাছগাছালি ঘন রোবে না/গাছ হবে তাতে ফল হবে না।
তিনি খাদ্য ও পুষ্টিবিদ, কারণ সেই কালেই তিনি বলেছেন, জল খেয়ে ফল খায়/যম বলে আয় আয়। তাকে অসাম্প্রদায়িক কেন বলা হচ্ছে? কারণ, সে সময়কার কোনো সাহিত্যই দেবী বা ইশ্বরবন্দনা ছাড়া রচিত হতো। পৌরাণিক গল্পই বারবার উঠে আসত, কিন্তু খনার শ্লোকে এসবের বালাই ছিল।
তিনি পুরাণের আবহ থেকে বেরিয়ে তৎকালীন সমাজ, কৃষিব্যবস্থাকে জোর দিয়েছিলেন। অলৌকিকতার হাত থেকে সাহিত্য মুক্ত করার সেটাই ছিল প্রথম প্রয়াস। তাই তিনি উদাত্ত কণ্ঠে বলতে পেরেছিলেন, যদি বর্ষে মাঘের শেষ/ধন্য রাজার পুণ্য দেশ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ
৪ ঘণ্টা আগে
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীনের উদ্দেশে যাত্রা করবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে এই সফরটি সম্পন্ন হবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালীকরণ, সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্
৪ ঘণ্টা আগে
মীর শাহে আলম বগুড়া-২ আসনে বিএনপি থেকে নির্বাচিত এমপি এবং সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। সংসদে দেওয়া বিবৃতিতে ও পরে প্রেস রিলিজ দিয়ে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন।
১৪ ঘণ্টা আগে
গবেষণাটি জাতিসংঘের নির্বাচনী সহায়তা কার্যক্রমের আওতায় পরিচালিত হয়েছে। এতে রাজনীতিতে নারীর বিরুদ্ধে সহিংসতাকে অন্যতম প্রধান প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা অফলাইন ও অনলাইন উভয় ক্ষেত্রেই সমানভাবে পরিলক্ষিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সহিংসতা নারীদের রাজনীতিতে অংশগ্রহণ ও নেতৃত্বে আসার পথকে বাধাগ
১৫ ঘণ্টা আগে