সাড়ে ৪ ঘণ্টাতেও নেভেনি আগুন, কড়াইলে ইউনিট বেড়ে ২১

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাড়ে চার ঘণ্টা ধরে আগুনে পুড়ছে কড়াইল বস্তি। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ ফায়ার সার্ভিসের ২১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। ছবি: সংগৃহীত

আগুন লেগেছিল বিকেল সোয়া ৫টার দিকে। এরপর পেরিয়ে গেছে সাড়ে চার ঘণ্টা। একে একে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট যোগ দিয়েছে আগুন নিয়ন্ত্রণের কাজে। কিন্তু কড়াইল বস্তির আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এরই মধ্যে পুড়ে গেছে প্রায় দুই শ ঘর। সহায়-সম্বল হারিয়ে দিশেহারা বস্তিবাসী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে মহাখালীর লাগোয়া কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ধাপে সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে যানজটের কারণে সে ইউনিটগুলো সেখানে পৌঁছাতে পারে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুনের তীব্রতা বিবেচনায় ফায়ার সার্ভিসের আরও ইউনিট পাঠানো হয় কড়াইলে। দ্বিতীয় ধাপে চারটি এবং পরে দুই ধাপে আরও ১০টি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। রাত সোয়া ৯টা নাগাদ সব মিলিয়ে সেখানে ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, বস্তিতে বৈদ্যুতিক সরঞ্জাম, শীতের লেপ-তোশক, কাঠ ও গ্যাস সিলিন্ডারের আধিক্য থাকায় আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। অন্যদিকে বস্তির সরু গলিগুলোতে যানজটের কারণে আগুন নেভাতেও বেগ পেতে হচ্ছে।

মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত
মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

কড়াইল বস্তিতে পানি সংকটের কারণেও আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, পানির সংকট মেটাতে রাতে পাশের বৌবাজারের একটি নালায় সেচপাম্প বসিয়ে ফায়ার সার্ভিস পানি সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সবশেষ রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, উত্তরপূর্ব দিকে আগুনের তীব্রতা বেশি হওয়ায় বস্তির ওই অংশে আগুন ছড়াচ্ছে। বাকি অংশে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কতক্ষণ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, সে বিষয়ে এখনো কিছু বলতে পারেননি তিনি।

আগুনে কড়াইল বস্তির দুই শতাধিক ঘর পুড়ে গেছে বলে এখন পর্যন্ত তথ্য মিলেছে। ছবি: সংগৃহীত
আগুনে কড়াইল বস্তির দুই শতাধিক ঘর পুড়ে গেছে বলে এখন পর্যন্ত তথ্য মিলেছে। ছবি: সংগৃহীত

এদিকে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বস্তিবাসীর দাবি, নাশকতার মাধ্যমে আগুন দেওয়া হয়েছে বস্তিতে। তবে ফায়ার সার্ভিস বা আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত করে তথ্যপ্রমাণ ছাড়া এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

বস্তিবাসী বলছেন, এ আগুনে যাদের ঘর পুড়েছে তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। বেশির ভাগ ঘর থেকেই বিন্দুমাত্র সম্পদও উদ্ধার করা সম্ভব না। ৎ

কড়াইল বস্তিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ছবি: ভিডিও থেকে
কড়াইল বস্তিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ছবি: ভিডিও থেকে

বস্তির অধিবাসী লাভলী বেগম বলেন, আগুনে পুড়ে সব শেষ। সাত বছর ধরে বস্তিতে আছি। অনেক কষ্টে তিল তিল করে জিনিসপত্র কিনেছিলাম। ঘরে টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র কিনেছিলাম। মাসে মাসে কিস্তির টাকা পরিশোধ করতে হয়। আগুনে আমার সব শেষ হয়ে গেল।

বস্তির আরেক বাসিন্দা লাকি আক্তার পোশাক কারখানায় কাজ করেন। তিনি বলেন, শুনেছি আমার ঘর পুড়ে গেছে। সব জিনিস নাকি পুড়ে গেছে। এখন আমি কীভাবে কী করব, বুঝতে পারছি না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অপরিবর্তিত থাকছে ১২ কেজি এলপিজির দাম

বিইআরসি জানায়, সৌদি আরমাকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত কার্গো প্রাইস অনুযায়ী বেসরকারি এলপিজি’র রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ দশমিক ৭৪ টাকা সমন্বয় করা হয়েছে। সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৭৭৬ দশমিক ৯৩ টাক অপরিবর্তিত থাকবে।

১৭ ঘণ্টা আগে

জাতীয় সংসদের চিফ হুইপ হলেন নুরুল ইসলাম

প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Bangladesh (Whips) Order, 1972 (P.O. 64 of 1972 ) এর Article 3(1) এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করিলেন।

১৭ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

৩ উপ-প্রেস সচিব নিয়োগের প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি

১৭ ঘণ্টা আগে

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

তিনি জানান, মোহাম্মদপুর থেকে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনকে ভর্তি দেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে