সকাল হতে না হতেই ভূমিকম্প, এবারও উৎপত্তি নরসিংদী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ভূমিকম্প। প্রতীকী ছবি

ভোর পেরিয়ে সকাল হতে না হতেই ফের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ৪ দশমিক ১ মাত্রার মৃদু এ ভূমিকম্পের উৎপত্তি নরসিংদী, গত দুই সপ্তাহে আরও দুটি উল্লেখযোগ্য মাত্রার ভূমিকম্প হয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮ কিলোমিটার উত্তরপূর্বে নরসিংদীর শিবপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ১।

এদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। তাদের হিসাবেও এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।

সাম্প্রতিক সময়ে টানা ভূমিকম্পের শুরু গত ২১ নভেম্বর। সাপ্তাহিক ছুটির দিনের ওই সকালে নরসিংদির মাধবদীতে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়।

রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্প সারা দেশেই অনুভূত হয়। তবে উৎপত্তিস্থল নরসিংদী, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় এর প্রভাব ছিল বেশি। নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জে ১০ জনের প্রাণহানিও হয় সে ভূমিকম্পে।

পরদিন সকালে নরসিংদীরই পলাশে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। সন্ধ্যাতেই আবার সামান্য সময়ের ব্যবধানে ঢাকার বাড্ডা ও নরসিংদীতে আরও দুবার ভূমিকম্প হয়। ৩১ ঘণ্টার ব্যবধানে চার ভূমিকম্প ব্যাপক আতঙ্ক ছড়ায় জনমনে।

এরপর কয়েকদিন বিরতি দেখা গেলেও ভূমিকম্প থেমে থাকেনি। গত বৃহস্পতিবার বিকেলে নরসিংদিরই ঘোড়াশালে ৪ মাত্রার একটি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। গত সোমবার মধ্যরাতে মিয়ানমারের ফালামে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে তা চট্টগ্রাম ও কক্সবাজারসহ আশপাশের এলাকায় অনুভুত হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

২ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement