পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, মনোনয়ন জমা রোববার পর্যন্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৬: ২১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

সীমানা জটিলতা নিরসন করে আদালতের আদেশের পরে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমার তারিখ নির্ধারণ করে নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন তফসিল অনুযায়ী, এই দুই আসনে মনোনয়নপত্র জমার শেষ সময় আগামী রোববার (১৮ জানুয়ারি)। আর আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গেই এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া নির্বাচন কমিশন জানিয়েছে, এর আগে যারা পাবনা-১ ও ২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা নির্বাচনে অংশ নিতে চাইলে নতুন করে আবার মনোনয়নপত্র দাখিল করতে হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “নতুন সীমানায় এ দুই আসনে ভোট হবে। নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপপত্র জমা দিতে হবে। আগে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদেরও রোববারের মধ্যে নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে। ঘোষিত তফসিল ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।”

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা একটি লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত দেওয়ার পর রাতে ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নতুন তফসিলের প্রজ্ঞাপন জারি হয়েছে।

নতুন তফসিল অনুযায়ী সময়সূচি

  • মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ১৮ জানুয়ারি
  • মনোনয়নপত্র বাছাই: ১৯ জানুয়ারি
  • আপিল দায়ের: ২০ থেকে ২৪ জানুয়ারি
  • আপিল নিষ্পত্তি: ২৫ জানুয়ারি
  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২৬ জানুয়ারি
  • প্রতীক বরাদ্দ: ২৭ জানুয়ারি
  • ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি

যে সীমানায় ফিরল পাবনা-১ ও ২

গত বছর সীমানা পুনর্নির্ধারণের সময় দাবি-আপত্তি নিষ্পত্তির পর সেপ্টেম্বর মাসে ৩০০ আসনের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সে সময় সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।

তবে আইনি জটিলতার কারণে তফসিল ঘোষণার পর গত বছরের ২৬ ডিসেম্বর হাইকোর্টের আদেশে পাবনা-১ ও ২ আসনের সীমানা নতুনভাবে নির্ধারণ করে গেজেট প্রকাশ করে ইসি।

এরপর হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে একজন প্রার্থী ও নির্বাচন কমিশন আলাদাভাবে আবেদন করে। তখন সীমানা সংক্রান্ত জটিলতার কারণে আদালতের পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত এই দুই আসনের নির্বাচনি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্তও জানিয়েছিল ইসি।

বৃহস্পতিবার জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ লিভ টু আপিল মঞ্জুর করায় নির্বাচন কমিশনের ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর জারি করা গেজেট অনুযায়ী পাবনা-১ ও ২ আসনের সীমানা বহাল থাকল এবং সে অনুযায়ী নতুন তফসিল কার্যকর হলো।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী—

পাবনা-১ (নির্বাচনি এলাকা: ৬৮) আসনে সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে।

পাবনা-২ (নির্বাচনি এলাকা: ৬৯) আসনে সুজানগর উপজেলা এবং বেড়া পৌরসভা ও হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন বাদে বেড়া উপজেলার অবশিষ্ট অংশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দলীয় প্রতীকহীন স্থানীয় নির্বাচন বেশি চ্যালেঞ্জিং হবে: পানিসম্পদমন্ত্রী

মন্ত্রী বলেন, দলীয় প্রতীক না থাকায় এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে আরও বেশি প্রতিযোগিতামূলক। গ্রামীণ জনপদের উন্নয়নে জনবান্ধব ও সত্যিকারের প্রতিনিধিদের নির্বাচিত করতে এখন থেকেই ভোটার ও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

৬ ঘণ্টা আগে

বাংলাদেশে হামের পরিস্থিতি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে চলমান হামের প্রাদুর্ভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে সংক্রমণ ছড়িয়ে পড়া, টিকার ঘাটতি এবং মৃত্যুর ক্রমবর্ধমান হারের ওপর ভিত্তি করে পরিস্থিতিকে জাতীয়ভাবে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে মূল্যায়ন করেছে সংস্থাটি।

৬ ঘণ্টা আগে

সার্ককে ফের সক্রিয় করার তাগিদ দিল বাংলাদেশ

বৈঠকে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিদলগুলো সার্কের উন্নয়নের জন্য তাদের নিজ নিজ জাতীয় দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরে।

৬ ঘণ্টা আগে

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১৯৮ জন।

৬ ঘণ্টা আগে