প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় নতুন করে খোকন ও রাজীব মাতুব্বর নামে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, তারাই ওই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। ঘটনার সময় রাজীব মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং খোকন পেছনে বসে রনজিলার ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেন।
গত ৩০ আগস্ট একই ঘটনায় র্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শফিকুল ইসলাম।
র্যাব-২ গত ৩০ আগস্ট এ মামলায় রাকিব হোসেন, পনি গাজী ও সেড্রিক জুলিয়ানকে গ্রেপ্তার করেছিল। পরদিন ৩১ আগস্ট তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তারা এখন কারাগারে আছেন। তাদের গ্রেপ্তারের পর র্যাবের দাবি ছিল, রাকিব ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক এবং বাকি দুজন তার সঙ্গে ছিলেন। ওই মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছিল র্যাব।
তবে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, র্যাবের গ্রেপ্তার করা তিনজনের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাদের একজনের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হওয়া গেছে, তারা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় জড়িত নন।
তিনি বলেন, র্যাব যে মোটরসাইকেলটি উদ্ধার করেছিল, সেটি এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল নয়। সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলের রং এবং র্যাবের উদ্ধার করা মোটরসাইকেলের রংও ভিন্ন। এ কারণে প্রথম পর্যায়ের তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্ত খতিয়ে দেখা হয়। সেখান থেকেই নতুন করে দুজনকে শনাক্ত করা হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, কোনো এলাকায় এ ধরনের ঘটনা ঘটলে প্রথমে তারা চিন্তা করেন, কারা এমন ঘটনা ঘটাতে পারে এবং তাদের কাজের ধরন কী। র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে একজনের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এ ঘটনায় তার সংশ্লিষ্টতা না পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় স্তরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ শুরু করা হয়। সেই তথ্য-উপাত্তের ভিত্তিতেই নতুন দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন করে গ্রেপ্তার দুজনই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তা স্বীকার করেননি। একই ঘটনা বিভিন্ন সংস্থা তদন্ত করায় সেটিও তদন্তের ক্ষেত্রে সহায়ক হয়েছে।
আগে গ্রেপ্তার হওয়া তিনজনের সঙ্গে নতুন করে গ্রেপ্তার দুজনের কোনো যোগাযোগ বা পরিচয় আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিবির এই কর্মকর্তা। তিনি বলেন, নতুন গ্রেপ্তার দুজন ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির বিষয়ে স্বীকার করেছেন। আগের তিনজনের এ মামলায় সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তাদের মামলা থেকে বাদ দেওয়া হবে। তবে তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকলে সেসব মামলায় তারা আইনি প্রক্রিয়ার মধ্যে থাকবেন।
এ বিষয়ে এসআরবি-২ (বিলুপ্ত র্যাব) অধিনায়ক নয়মুল হাসান বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই বলেছি, গ্রেপ্তার ব্যক্তিদের সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছে। আমরা এটাও বলেছিলাম তদন্ত পর্যন্ত অপেক্ষা করব, যে তারা জড়িত কি না। এখনো দায়িত্ব নিয়েই বলছি যে, আমরা সন্দেহভাজন হিসেবে ধরেছিলাম। আগে গ্রেপ্তার পনির সঙ্গে নতুন করে গ্রেপ্তার একজনের চেহারায়ও মিল আছে। এটা প্রমাণ করে যে আমরা কাছাকাছি গিয়েছিলাম। সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করায় তো নতুন অপরাধী ধরতেও সহায়ক হয়েছে।’
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর স্বামীর দেওয়া তথ্যও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি ছিনতাইকারীকে একনজরে দেখেছিলেন। ব্যাগ টান দেওয়ার সময় ছিনতাইকারী একবার তাদের দিকে মাথা ঘুরিয়েছিল। তখন তিনি তাকে স্পষ্টভাবে দেখেন। পেছনে থাকা খোকনকেও তিনি শনাক্ত করেছেন।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে শফিকুল ইসলাম বলেন, ছিনতাইয়ের সময় খোকন মোটরসাইকেলের পেছনে বসে ছিল। সে রনজিলা পারভীনের ব্যাগটি হ্যাঁচকা টান দিয়ে নিয়ে নেয়। খোকনের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের বড়বাগ এলাকা থেকে রনজিলার ছিনতাই হওয়া ব্যাগ উদ্ধার করা হয়।
ব্যাগের ভেতর রনজিলা পারভীনের ব্যবহৃত পোশাক, টিকিটের অংশ, চশমার খাপ ও কিছু ওষুধ ছিল। তার কাছে থাকা ছিনতাই হওয়া মুঠোফোনটিও পরে মিরপুর-১ এলাকা থেকে উদ্ধার করা হয়।
পরে সাভারের বিরুলিয়া এলাকা থেকে রাজীব মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। ডিবির ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় রাজীবই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি দিয়াবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। রাজীবের কাছ থেকে ৬২২টি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।
ডিবির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে অস্ত্র, দস্যুতা, চুরি, মারামারি ও দ্রুত বিচার আইনের মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। আর খোকনের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা রয়েছে। তারা ঢাকা মহানগর এলাকায় অন্য কোনো ঘটনায় জড়িত ছিল কি না, সে বিষয়েও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ২৯ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব প্রান্তে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটের পর খেজুরবাগানের মুখে অটোরিকশায় ছিনতাইয়ের শিকার হন শিক্ষিকা রনজিলা পারভীন। ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রনজিলা পারভীনের স্বামী মোহাম্মদ আবদুল মতিন শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।
৪ ঘণ্টা আগে
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতি দেওয়া নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে দুই দেশের সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সরকারি কোনো সুনির্দিষ্ট তথ্য বা বক্তব্য না আসা পর্যন্ত এ ধরনের খবর আমলে না নেওয়ারও
৪ ঘণ্টা আগে
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষিত করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা মেধায় কোনো অংশে কম নয়। তাই নিজের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে এবং নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে হবে
৪ ঘণ্টা আগে
সাতটি নতুন ও সংশোধিত পাঁচটি প্রকল্পের মোট ব্যয় এক লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, বাকি এক লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা ধরা হয়েছে প্রকল্প ঋণ।
৫ ঘণ্টা আগে