ঐক্য ধরে রাখতে সমাবেশ করার প্রস্তাব: আইন উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। এই বৈঠকে, আমাদের ঐক্য আরও বেগবান করতে সব রাজনৈতিক দল নিয়ে একটি সমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের একথা জানান।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভারতের যেকোনো উসকানি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক। আমাদের এই ঐক্য ধরে রাখতে সব রাজনৈতিক দল নিয়ে সমাবেশ করার প্রস্তাব দেয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তার কাউন্সিল করতে পারি কি না সেই প্রস্তাবও আনা হয়েছে।

এই সভার মূল সুর ছিলো আমাদের মধ্যে মত, পদ, আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু দেশ, সার্বভৌমত্ব, অস্তিত্ব রক্ষার প্রশ্নে আমরা সবাই এক। সবার ওপরে দেশ এবং এটা থেকে আমরা কখনো বিচ্যুত হবো না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো অবকাশ নেই বলেও জানান আসিফ নজরুল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বাড়ল এলপিজির দাম

রোববার (২ আগস্ট) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

১১ ঘণ্টা আগে

পুলিশকে সতর্কবার্তা দেওয়ার নেপথ্যে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

সীমান্ত বাণিজ্য ফের চালু করতে আগ্রহী মিয়ানমার

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।

১৩ ঘণ্টা আগে

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

১৩ ঘণ্টা আগে