কক্সবাজারে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: আসকের নিন্দা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ জুন ২০২৬, ১৬: ২১
আইন ও সালিশ কেন্দ্র (আসক)

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় ডাকাতির সময় এক নারী ও তাঁর কিশোরী কন্যার ওপর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বুধবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে এসব তথ্য জানায় সংগঠনটি। সংগঠনটির সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে ঘটনায় জড়িত সবাইকে দ্রুত শনাক্ত এবং গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

গণমাধ্যমে বরাতে বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, সহিংসতার শিকার নারীর স্বামী চট্টগ্রাম নগরে চাকরি করেন। ১৫ আর ৭ বছরের দুই মেয়েকে নিয়ে গৃহবধূ নিজ বাড়িতে থাকেন। গত ৮ জুন ২০২৬ তারিখের দিবাগত রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল গত ৮ জুন দিবাগত রাতে ভুক্তভোগীর বাড়িতে হানা দেয়। তারা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আলমারি থেকে সোনা ও নগদ অর্থ লুট করে নেয়। একই সময় তারা ওই নারী ও তাঁর কিশোরী মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

নারীর প্রতি যৌন সহিংসতা ও দলবদ্ধ ধর্ষণের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন ঘটনা নাগরিকদের নিরাপত্তাবোধকে গভীরভাবে আঘাত করে এবং সমাজে ভীতি ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করে। ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই অপরাধ প্রতিরোধ, দ্রুত তদন্ত এবং কার্যকর জবাবদিহির ঘাটতি রয়ে যাচ্ছে।

আসক দাবি জানিয়েছে, ঘটনায় জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী মা ও কিশোরীর জন্য জরুরি চিকিৎসা, মানসিক সহায়তা, আইনি সেবা এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটি আরও বলেছে, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে নজরদারি শক্তিশালী করা এবং অপরাধীদের প্রভাবমুক্ত থেকে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement