ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না

প্রতিবেদক, রাজনীতি ডটকম

একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করা যাবে না-এমন অবস্থান নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১৭তম দিনের সংলাপে এ সিদ্ধান্ত জানায় কমিশন।

অধ্যাপক রীয়াজ বলেন, অধিকাংশ রাজনৈতিক দল মত দিয়েছেন, প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত কেউ দলীয় প্রধানের দায়িত্বে থাকলে ক্ষমতার ভারসাম্য বিঘ্নিত হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়। তাই তারা চায়, প্রধান নির্বাহী দায়িত্বে থাকা ব্যক্তি যেন দলীয় প্রধান না থাকেন। তবে তিনি উল্লেখ করেন, কিছু রাজনৈতিক দল এ বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে। তারা চাইলে জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) যুক্ত করতে পারবেন।

অধিকাংশ দল যেখানে ক্ষমতার কেন্দ্রীকরণ রোধে একই ব্যক্তির একাধিক শীর্ষ পদে থাকা বিপজ্জনক মনে করছে, সেখানে বিএনপি, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং আমজনতার দল মনে করে, এতে কোনো সমস্যা নেই। তারা প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা—তিনটি পদ একই ব্যক্তির হাতে থাকা নিয়ে আপত্তি জানায়নি। পক্ষান্তরে, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ অন্যান্য দল একক হাতে বহু ক্ষমতার বিপক্ষে সুর তুলেছে।

কমিশনের সহসভাপতি আলী রীয়াজ এসব মতপার্থক্যের প্রেক্ষাপটে বলেন, ‘যারা নোট অব ডিসেন্ট দিতে চান, তাদের কাছে আমাদের অনুরোধ—আপনারা ইচ্ছা করলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। তবে জাতীয় সনদে যথানিয়মে ভিন্নমত লিপিবদ্ধ করা যাবে।’

এই আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল—তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ও ধরন নিয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত সুপারিশমালা চূড়ান্ত করা। পাশাপাশি নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিধান নিয়েও সিদ্ধান্তপ্রসূত আলোচনা হয়।

আলোচনার শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব পাঠ করেন কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

জাতীয় ঐকমত্য কমিশনের এই পদক্ষেপকে অনেকেই রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে এক মাইলফলক হিসেবে দেখছেন। তবে বাস্তবে এটি কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার ওপর।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করবে: আইনমন্ত্রী

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৬ ঘণ্টা আগে

সম্পর্ক নতুনভাবে শুরু করতে দ্বিপক্ষীয় সফর প্রয়োজন: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৬ ঘণ্টা আগে

সাক্ষীকে হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৭ ঘণ্টা আগে

দুবাই-সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা পাচার— আসিফের বিরুদ্ধে অভিযোগ দুদকে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযো

১৮ ঘণ্টা আগে
Advertisement