ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

গাজীপুর প্রতিনিধি
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। রোববার (২ জুন) ভোর ৪টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপ ভ্যানের চালক চঞ্চল রায় (৩০)। তিনি সিলেট জেলার সুনামগঞ্জ উপজেলার বাসিন্দা। অপরজন রিপন (৩৫), তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় বরিশালের বাসিন্দা মো. মামুন (৪০) গুরুতর আহত হয়েছেন।

মাওনা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকার মোহাম্মদপুরে মাছ ডেলিভারি করে ভালুকায় ফেরার সময় জৈনাবাজার রোড ডিভাইডার এলাকায় দ্রুতগতির পিকআপ ভ্যানটি সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় পিকআপে থাকা দুজনের মধ্যে চঞ্চল রায় ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় রিপনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মামুন চিকিৎসাধীন রয়েছেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বলেন, ভোর ৪টায় অজ্ঞাতনামা গাড়ির সাথে সংঘর্ষে পিকআপে থাকা দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ হাইওয়ে থানায় আছে। তাদের স্বজনরা থানায় এসেছেন। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

১৯ ঘণ্টা আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে