প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর হালনাগাদ খসড়ার অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করার দাবি জানান তারা।
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভার মাধ্যমে খসড়াটি হালনাগাদ করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। তবে এখনো সে বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় বাধ্য হয়ে তাদের অবরোধ কর্মসূচিতে নামতে হয়েছে।
এদিকে, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যেই এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। পরবর্তী ধাপে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি গ্রহণ এবং লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে এটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বিমানবন্দর ও বিমান বাংলাদেশের সবশেষ তথ্য বলছে, যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৪৭টি আন্তহর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি ও ৩ মার্চ ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
১৬ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো সংসদে তোলা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকার গৃহিত অধ্যাদেশগুলো আগামী ১২ মার্চ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বল
১৬ ঘণ্টা আগে
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিপক্ষীয় বাণিজ্য, প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তাখাতে সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় পল কাপুরের আলোচনায় আসতে পারে। সম্প্রতি দুই দেশের মধ্যে সই হওয়া চুক্তি ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রেকাল ট্রেড - এআরটি’ বা
১৭ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে