৫ দিনের রিমান্ড শেষে আদালতে তৌহিদ আফ্রিদি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই গণঅভ্যুত্থানকালের হত্যা মামলায় বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) ‍দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।

আফ্রিদিকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে আবেদনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ২৪ আগস্ট রাতে তৌহিদ আফ্রিদিকে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফরাজানা হক।

মামলা সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থান চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন বাবুর বাবা জয়নাল আবেদীন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। তৌহিদ আফ্রিদিকে করা হয় ১১ নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথীকে করা হয় ২২ নম্বর এজাহারনামীয় আসামি।

এর আগে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর তার হাতে নির্যাতনের শিকার অনেকে মুখ খুলতে শুরু করেছেন। তাদের ভাষ্যে, নিজের ‘গুডবয়’ চেহারার আড়ালে মূলত ‘ব্যাডবয়’ আফ্রিদি। তিনি নারী কেলেঙ্কারি, মাদকসহ নানা অপরাধে জড়িত ছিলেন। আর সেসব অপরাধ বীরদর্পে চালিয়ে যাওয়ার জন্য তিনি আশ্রয়-উৎসাহ পেতেন ‘ভাতের হোটেল’ খ্যাত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান (ডিবি) হারুন-অর-রশিদের। তাকে ‘চাচা’ও ডাকতেন তৌহিদ আফ্রিদি। আর ‘কমিশন’ পাওয়ার কারণে হারুনের যাবতীয় কর্মকাণ্ডের পেছনে ছিলেন পতিত ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পুলিশ ও গোয়েন্দা সূত্র মতে, কামালের যোগসাজশে তৌহিদ আফ্রিদি ও ডিবির হারুন একটি অর্থ হাতিয়ে নেওয়ার চক্র গড়ে তুলেছিলেন। তাদের টার্গেট ছিলেন শিল্পপতি বা ব্যবসায়ীরা। কোনো অপরাধ সংঘটিত করে টার্গেটকৃত শিল্পপতি বা ব্যবসায়ীদের নাম জড়িয়ে দিয়ে তা মিডিয়াতে ছড়িয়ে দিত এ চক্র। এরপর সেই ফাঁদে আটকে কোটি কোটি টাকা হাতিয়ে নিত তারা।

এমনকি আলোচিত মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর সঙ্গেও তৌহিদ আফ্রিদির জড়িত থাকার বিষয়টি সামনে এসেছে। ২০২১ সালের রমজান মাসে মুনিয়ার মৃত্যুর পর এর সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হতে থাকে। এর নেপথ্যে ছিল তৌহিদ আফ্রিদি ও হারুন-অর-রশীদদের টাকা হাতিয়ে নেওয়ার চক্র। তারা তখন বসুন্ধরা গ্রুপের কাছে ১০০ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মুনিয়ার মৃত্যুর ঘটনার পুরো দায় বসুন্ধরা গ্রুপের ওপর চাপানো হবে বলে তারা হুমকি দিতে থাকে। যদিও আইনের প্রতি শ্রদ্ধাশীল বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীর সেই ফাঁদ উতরে গেছেন। পরপর দুবার তিনি আদালত থেকে খালাস পেয়েছেন।

তৌহিদ আফ্রিদির ফাঁস হওয়া কলরেকর্ড থেকে জানা যাচ্ছে, মুনিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়া এক নারী তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে আফ্রিদি তাকে হুমকি দিয়ে বলেছে, ‘মুনিয়ার মতোই তোর অবস্থা হবে। ’ এ বিষয়টিকে সবাই মুনিয়ার মৃত্যু রহস্য উন্মোচনের টার্নিং পয়েন্ট হিসেবে মনে করছে। আর মুনিয়ার মৃত্যুর পেছনে আফ্রিদির জড়িত থাকার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যা মোকাবেলায় চট্টগ্রামে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

দুর্গত এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শুক্রবার (১০ জুলাই) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৪ ঘণ্টা আগে

মেটার ‘আসক্তিকর’ নকশা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে: ইইউ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী

১৬ ঘণ্টা আগে

তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় অগ্রগতিই লক্ষ্য: প্রধানমন্ত্রী

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান

১৬ ঘণ্টা আগে

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

১৭ ঘণ্টা আগে