প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর সদরঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বরিশাল থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে একটি ট্রলারের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রলারটি দ্রুত নদীতে তলিয়ে যায়।
ডুবে যাওয়া ট্রলারটি নতুন তৈরি করা হয়েছিল এবং সেটি ঢাকায় নির্মাণ শেষে কুমিল্লায় নেওয়া হচ্ছিল বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ট্রলারটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
আনোয়ারুল ইসলাম বলেন, “ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।”
ঘটনার পর নদীপথে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিখোঁজদের উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাটি একটি পদ্ধতিগত অপরাধ। এটি ছিল ব্যাপক ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড সুপিরিয়র রেসপনসেবলিটি রয়েছে। একদম পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। কারণ যখন ব্লগারদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা প্রতিবাদ করছিলেন, ঠিক তখনই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই সংগঠন
১৫ ঘণ্টা আগে
পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিব
১৫ ঘণ্টা আগে
তথ্যমন্ত্রী বলেন, ‘এবার বিশ্বকাপ খেলা দেখানোয় সরকারের খরচ প্রায় শূন্য। ফলে রেভিনিউয়ের ওপর কোনো চাপ পড়েনি।’
১৬ ঘণ্টা আগে
সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
১৮ ঘণ্টা আগে