ডেস্ক, রাজনীতি ডটকম

চলতি বছরটা যেন আন্তর্জাতিক ফুটবলে বিদায়ের বছর। একের পর এক তারকা-মহাতারকা তুলে রাখছেন দেশের জার্সি। তারই ধারায় এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ফ্রান্সের তারকা ফুটবলার অ্যান্তোনিও গ্রিজম্যান। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।
ফ্রান্সের হয়ে এক দশকের ক্যারিয়ার গ্রিজম্যানের। এটাকে আরো দীর্ঘ করতে চাননি এই মিডফিল্ডার। তরুণদের সুযোগ দেওয়া দরকার মনে করেই সরে গেছেন জাতীয় দল থেকে। অবসরের ঘোষণায় সেটাই জানালেন ৩৩ বছর বয়সী এই তারকা।
গ্রিজম্যান বলেন, ‘গভীর আবেগের সঙ্গে আজ আমি ফ্রান্স দলের খেলোয়াড় হিসেবে অবসরের ঘোষণা দিচ্ছি। চ্যালেঞ্জ, সাফল্য ও অবিস্মরণীয় মুহূর্তে ভরা ১০টি অবিশ্বাস্য বছর কাটানোর পর আমার জন্য এই অধ্যায়ের ইতি টানা এবং নতুন প্রজন্মের জন্য পথ তৈরি করার এখনই সময়। এই জার্সি গায়ে জড়ানো আমার জন্য ছিল সম্মান ও গৌরবের।’
২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় পা রাখেন গ্রিজম্যান। জাতীয় দলের জার্সিতে খেলেছেন মোট ১৩৭ ম্যাচ। তাতে গোল যেমন করিয়েছেন, তেমন করেছেন। ৪৪ গোল করার পাশাপাশি ৩৮ গোলে রেখেছেন অবদান। ২০১৮ সালে জিতেছেন বিশ্বকাপ। নেশন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন ২০২১ সালে।
গ্রিজম্যানের কীর্তির কথা বলতে গেলে শেষ করা যাবে না। অনেক ম্যাচ আছে তাকে মনে রাখার মতো। ২০১৬ ইউরোতে ৭ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন। ২০১৮ সালের আসরে দলকে জেতান শিরোপা। সেই আসরে সমান চারটি করে গোল ও অ্যাসিস্ট করেন।

বাংলাদেশ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের কথা জানানো হয়।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব
৬ ঘণ্টা আগে
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত
৭ ঘণ্টা আগে
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।
৭ ঘণ্টা আগে