জুলাই সনদ বাস্তবায়নে কমিশন কিছু চাপিয়ে দেবে না: আলী রীয়াজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন কোনো কিছু জোর করে চাপিয়ে দেবে না জানিয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, সনদ বাস্তবায়নের ক্ষমতা কমিশনের নেই। কমিশন কেবল সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারকে সুপারিশ করতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলগুলোর উদ্দেশে তিনি বলেন, সর্বশেষ আলোচনায় আমরা কিছু কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছিলাম, যার একটি খসড়া আপনাদের দেওয়া হয়েছিল। সেই খসড়ার ওপর আপনারা মতামত দিয়েছেন। অঙ্গীকারনামার বিষয়েও বেশ কিছু আলোচনা হয়েছে এবং আশা করা যাচ্ছে চূড়ান্ত খসড়াটি আজ বিকেলেই আপনাদের হাতে পৌঁছে যাবে।

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একাধিকবার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে আলী রীয়াজ বলেন, এই প্যানেলে দুজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনজন আইনজীবী এবং একজন আইনের শিক্ষক ছিলেন। বিশেষজ্ঞ প্যানেলের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আমরা বুঝতে পেরেছি যে, জুলাই সনদের কিছু বিষয় অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে।

কমিশন নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে চায় না জানিয়ে তিনি বলেন, আমরা বিশেষজ্ঞ প্যানেল এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ পেশ করতে আগ্রহী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ

প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে; বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছ

১৬ ঘণ্টা আগে

জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

আজ মঙ্গলবার (২৪ মার্চ) জেট ফুয়েলের দাম বাড়ানো নিয়ে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমে জরুরি সভা করে বিইআরসি। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ (বিপিসি) বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৬ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

যদিও সামগ্রিকভাবে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা বলা হয়েছে, তবে লঘুচাপের প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

১৮ ঘণ্টা আগে

পুলিশকে আরও কার্যকর হওয়ার আহ্বান আইজিপির

পুলিশ প্রধান পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদেরকে ঈদোত্তর আন্তরিক শুভেচ্ছা জানান।

১৯ ঘণ্টা আগে