প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজী টায়ার কারখানায় লুটপাটের পর আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে গাজী টায়ার কারখানায পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
মোহাম্মদ মাহমুদুল হক বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা পুলিশ সুপার, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, গণপূর্ত এবং বিদ্যুতের প্রতিনিধিরাও থাকবেন। এ কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গাজী টায়ারের ভবনে সালফার কেমিক্যাল ছিল। এটি থাকার কারণে ২৪ ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। এখন নিয়ন্ত্রণে এলেও তল্লাশি করার মতো অবস্থা এখনও হয়নি।
জেলা প্রশাসক আরও বলেন, হঠাৎ করে এ ফ্যাক্টরির মালিক গ্রেফতার হওয়ার পর প্রচুর লোক এখানে এসে লুটপাট করেছেন। এরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনও আমাদের ফায়ার সার্ভিসের লোকজন ভবনটিতে যেতে পারছেন না। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরে আমরা দেখব প্রকৃত ক্ষয়ক্ষতিটা কতটুকু হয়েছে।
নিখোঁজদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আদৌ কোনো লোক সেখানে আটকা পড়েছে কিনা বা তারা মারা গেছে কিনা এই মুহূর্তে এ তথ্য আমাদের কাছে নেই। আমরা দেখেছি কিছু লোক তাদের আত্মীয় পরিজন এখানে আটকা পড়েছে বলছেন। তবে এই বিষয়টি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগুন পুরো কন্ট্রোলে আসার পর আমরা সেটি দেখব। নিখোঁজদের কোনো সংখ্যাও এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমাদের কাছে যে মানুষগুলো এসেছে তারা অনেকে তাদের আত্মীয়-স্বজনের কথা বলছেন। তারা অনেকে বলছে তাদের স্বজনদের সাথে এখান থেকে ফোনে কথা বলেছেন। এরপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ নেই। যেহেতু এখানে কেমিক্যাল ছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তারপরই তদন্ত করে বলা সম্ভব হবে।
নিখোঁজদের তালিকার বিষয়ে তিনি বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি কন্ট্রোল রুম করতে বলেছি। কিন্তু মানুষের অনেক চাপ। এটি একটু নিয়ন্ত্রণে নিয়ে আমরা তালিকাটি করবো।

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।
৯ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
১০ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১০ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
১১ ঘণ্টা আগে