প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে চিফ হুইপের কবিতা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় সংসদে কবিতা আবৃত্তি করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের মধ্যে প্রধানমন্ত্রীর নাম আসায় আজ বৃহস্পতিবার তাঁকে সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানান চিফ হুইপ। এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে আনন্দ প্রকাশ করেন। এরপর নূরুল ইসলাম মনি একটি কবিতা পাঠ করেন, তবে সেটি কার লেখা তা তিনি উল্লেখ করেননি।

এর আগে নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করে প্রতিনিয়ত গান ও কবিতা পাঠ হলেও ত্রয়োদশ সংসদে এটাই প্রথম।

গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হয়। ওই দিনই সংসদের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে নিয়ে প্রখ্যাত কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করেছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে সংসদের বৈঠকে বেশ কয়েকজন সদস্য গান গেয়ে ও কবিতা পাঠ করে আলোচিত হয়েছিলেন। তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফিস ওসমান ও শিল্পী মমতাজ ছিলেন অন্যদের তুলনায় এগিয়ে। প্রধানমন্ত্রীর এ ধরনের প্রশংসা করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রলের শিকার হয়েছিলেন তৎকালীন একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য।

আজ সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর প্রশংসা করে চিফ হুইপ বলেন, ‘টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের সেরা ১০০ ব্যক্তিত্বের মধ্যে আমাদের নেতা, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) সম্মানিত মানে দেশকে সম্মানিত করা। প্রধানমন্ত্রী এই জাতিকে সম্মানিত করেছেন। আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাঁকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি।’

এ সময় সরকারের দুই মাসে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, ১৭ বছর পর দেশে এসে তিনি মানুষের মধ্যে এ রকম আশা জাগিয়েছেন। মানুষের হাতের আঙুলের কালি শুকানোর আগেই তিনি তাঁর কাজ বাস্তবায়ন শুরু করেছেন।

চিফ হুইপের কবিতা—

‘তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল,

নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল

কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মত কোন হাত ছিল না।

তিনি এলেন, বললেন, খুবই কম কথা

সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ

বললেন উই হ্যাভ এ প্ল্যান

তার দৃঢ়তা ছিল পাহাড়ের মত

কিন্তু হৃদয় শিশিরভেজা ঘাসের মত

বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি

নিজের আলোয় দাঁড়িয়েছিলেন

দরজাগুলো নিজেই খুলে গেছে

এখন দূর দেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়

বিদেশী বাতাসেও শোনা যায় এই মাটির নাম

এই দেশের নাম, বাংলাদেশের নাম

নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়

নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা

আশা জাগিয়ে তোলা’

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘এই অর্জন আমাদের গোটা জাতি তথা দেশের অর্জন।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

২ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৩ ঘণ্টা আগে
Advertisement