প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের বিভিন্ন সমস্যা ও সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বৈরাচারী শাসনামল ও অন্তর্বর্তী সরকারের কাছ থেকে পাওয়া বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে। সরকার দেশে কোনো সমস্যা নেই, এমন দাবি করছে না বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা অবশ্যই রয়েছে। তবে এসব সমস্যাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। আর সেই বিভ্রান্তির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে।
তিনি বলেন, জনগণ নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং সরকার গণতন্ত্রের ধারা ও গণতান্ত্রিক নীতি-নৈতিকতা সমুন্নত রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে।
তবে কেউ ইচ্ছাকৃতভাবে অরাজকতা সৃষ্টি করতে চাইলে আইন অনুযায়ী তা নিয়ন্ত্রণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, সরকার হিসেবে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকতে হবে।
আলোচনাসভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের সাবেক চেয়ারম্যান খালেদা জিয়াসহ সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি প্রধানমন্ত্রীর অংশগ্রহণে আয়োজিত এ আলোচনাসভার মধ্য দিয়ে শেষ হয়েছে।

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।
৭ ঘণ্টা আগে
প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।
৭ ঘণ্টা আগে
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
১০ ঘণ্টা আগে
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে আটক সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।
১৯ ঘণ্টা আগে