প্রতিবেদক, রাজনীতি ডটকম

আত্মনির্ভরশীল ও মানবিক নাগরিক তৈরিতে স্কাউটিংয়ের বিস্তার আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, জুলাই আন্দোলনে শহীদ হওয়া ১১ স্কাউটের আত্মত্যাগ বাংলাদেশের নতুন ভবিষ্যৎ নির্মাণে গভীর অনুপ্রেরণা যোগাচ্ছে।
তিনি বলেন, দেশের সংকট ও রূপান্তরের প্রতিটি মুহূর্তে স্কাউট সদস্যরা মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সততা, নৈতিকতা ও দেশগড়ার চেতনায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।
শনিবার (৬ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আবরার বলেন, স্কাউটিং হলো চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ, নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজসেবার অনন্য প্রশিক্ষণ ব্যবস্থা। ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে স্কাউট সদস্যরা দেশের সর্বত্র মানুষের পাশে দাঁড়ায়।
জুলাই আন্দোলনে শহীদ হওয়া ১১ স্কাউটকে স্মরণ করে শিক্ষা উপদেষ্টা বলেন, তাদের আত্মত্যাগ আমাদের নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা হয়ে আছে। তাদের সাহস আগামী প্রজন্মকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে।
তিনি জানান, বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে চতুর্থ অবস্থানে, যা জাতির জন্য গৌরবের বিষয়। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাবকমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্ব দেশের সক্ষমতার স্বীকৃতি বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ স্কাউটসে নারীদের বর্ধিত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, তোমরাই জাতির আগামী নেতৃত্ব। সততা, সাহস, দৃঢ়তা ও মানবিকতা এই চার মূল্যবোধ ধারণ করে সেরা নাগরিক হিসেবে গড়ে ওঠাই দেশের প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার বরাবরই কৃষি এবং কৃষিবান্ধব। বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, পানির প্রবাহ নিশ্চিত করার চেষ্টা করেছে। এরই মধ্যে সরকার পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।’
১ ঘণ্টা আগে
‘আমার বন্ধু নিরঞ্জন’খ্যাত কবি ও কথাসাহিত্যিক ভাস্কর চৌধুরী আর নেই। রোববার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
৩ ঘণ্টা আগে
ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি তিনি। আশির দশকে বাংলাদেশ টেলিভিশনে পাপেট শো ‘মনের কথা’ শুরু করেন তিনি। ‘পারুল’, ‘বাঘা’ ও ‘ভুতু’র মতো অমর পাপেট চরিত্রের স্রষ্টা তিনি, যা দশকের পর দশক ধরে দেশের শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে রয়েছে।
৩ ঘণ্টা আগে
অক্সফাম জানায়, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপভিত্তিক এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ২৪ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী যাচাই করা বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে জ্ঞান বিনিময়, মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন, অ্যাডভোকেসি, উদ্ভাবন, দাতব্য উদ্যোগ, বিনিয়োগ সংযোগ এবং পেশাগত অভিজ্ঞত
১৪ ঘণ্টা আগে