যুক্তরাজ্য থেকে আধুনিক জরিপ জাহাজ কিনছে বাংলাদেশ নৌবাহিনী

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
‘এইচএমএস এন্টারপ্রাইজ’ জরিপ জাহাজটি ২০০২ সালে ব্রিটিশ নৌবাহিনীতে কমিশন লাভ করে। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য থেকে জরিপ জাহাজ কিনছে বাংলাদেশ। ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ নামের একটি আধুনিক জরিপ জাহাজ কিনতে যুক্তরাজ্যের সঙ্গে সরকার-টু-সরকার চুক্তি করেছে বাংলাদেশ নৌবাহিনী।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রয়্যাল নেভির মধ্যে দীর্ঘ কারিগরি আলোচনা শেষে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

এতে বলা হয়, জরিপ কার্যক্রম, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা মিশনে বিশেষ অবদানের জন্য পরিচিত এই জাহাজটি এখন বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে সহায়তা করবে। পাশাপাশি এটি হাইড্রোগ্রাফিক, সমুদ্রবৈজ্ঞানিক ও বৈজ্ঞানিক গবেষণা সক্ষমতা বাড়াবে এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য গুরুত্বপূর্ণ গবেষণার সুযোগ সৃষ্টি করবে।

রোববার নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মো. শফিকুর রহমান এবং যুক্তরাজ্যের পক্ষে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাণিজ্যিক কর্মকর্তা মিস ন্যানিসে কালোবুলাওয়াসাইকাবারা চুক্তিতে সই করেন। ছবি: সংগৃহীত
রোববার নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মো. শফিকুর রহমান এবং যুক্তরাজ্যের পক্ষে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাণিজ্যিক কর্মকর্তা মিস ন্যানিসে কালোবুলাওয়াসাইকাবারা চুক্তিতে সই করেন। ছবি: সংগৃহীত

স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাজ্যের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক; ব্রিটিশ হাইকমিশন ঢাকার প্রতিরক্ষা উপদেষ্টা কমান্ডার লি নর্টন; এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কমার্শিয়াল অফিসার ন্যানিসে কালোবুলাওয়াসাইকাবারা। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান এবং সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার অ্যাডমিরাল জাহাঙ্গীর আদিল সামদানী।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, ‘এই জরিপ জাহাজের বিক্রি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে গভীর আস্থা ও শক্তিশালী সহযোগিতার প্রতিফলন। এইচএমএস এন্টারপ্রাইজ রয়্যাল নেভিতে গৌরবময় দায়িত্ব পালন করেছে, এবং আমরা গর্বিত যে এটি এখন বাংলাদেশের সামুদ্রিক সক্ষমতা জোরদার ও নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর গড়ে তোলার যৌথ অঙ্গীকারে নতুন অধ্যায় শুরু করছে।’

‘এইচএমএস এন্টারপ্রাইজ’ একটি অত্যাধুনিক জরিপ জাহাজ, যা ২০০২ সালে ব্রিটিশ নৌবাহিনীতে কমিশন লাভ করেছিল। এতে রয়েছে— মাল্টিবিম ইকো সাউন্ডার, সাইড স্ক্যান সোনার ও সাব-বটম প্রোফাইলারের মতো আধুনিক যন্ত্রপাতি। গভীর সমুদ্র জরিপ, সীবেড ম্যাপিং এবং ভৌত ওশানোগ্রাফিক তথ্য সংগ্রহে এটি অত্যন্ত কার্যকর। এ ছাড়া এতে রয়েছে হেলিকপ্টার ল্যান্ডিং ডেক এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা।

বাংলাদেশের কাছে যুক্তরাজ্যের ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ বিক্রি দুই দেশের চলমান অংশীদারিত্বকে তুলে ধরে, যা সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং সমৃদ্ধ, স্থিতিশীল, মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক ও বঙ্গোপসাগর অঞ্চল গঠনে অবদান রাখবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৩ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

১৪ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

১৫ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

১৬ ঘণ্টা আগে