ঢাকা সেনানিবাসের এমইএস ৫৪ ভবনকে কারাগার ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৮: ৪৭

ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর পাশে অবস্থিত এমইএস ৫৪ নম্বর ভবনটিকে সাময়িক কারাগার ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সোমবার (১৩ অক্টোবর) গণমাধ্যমকে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৫৪১(১) ধারা এবং বাংলাদেশ প্রিজন্স অ্যাক্ট, ১৮৯৪-এর ৩(বি) ধারার আওতায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজুল আল-আসাদ।

এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পর সেনাবাহিনী ২৫ জন অভিযুক্ত কর্মকর্তার মধ্যে ১৫ জনকে হেফাজতে নিয়েছে। তাঁদের মধ্যে ১৪ জন কর্মরত ও একজন এলপিআরে (অবসর-প্রস্তুতিমূলক ছুটি) রয়েছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৮ অক্টোবর গুম, নির্যাতন ও হত্যার অভিযোগে তিনটি মামলায় ওই কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর মধ্যে দুটি মামলা দায়ের হয় আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে, আরেকটি মামলা জুলাইয়ে রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায়।

সেনাসদর জানিয়েছে, তারা ন্যায়বিচারের পক্ষে এবং আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে। যদিও সেনাবাহিনী জানায়, ট্রাইব্যুনালের পরোয়ানা আনুষ্ঠানিকভাবে না পেলেও তারা আগেই হেফাজতের পদক্ষেপ নিয়েছে।

এদিকে হেফাজতে থাকা কর্মকর্তারা ‘গ্রেপ্তার’ না ‘সামরিক হেফাজতে’— তা নিয়ে নানা কৌতূহল দেখা দিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর গোলাম আরিফ তাজুল ইসলাম বলেন, “ফৌজদারি কার্যবিধি ও সংবিধান অনুযায়ী কাউকে গ্রেপ্তার করলে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হয়। আদালত চাইলে কারাগারে পাঠাতে পারে বা জামিনও দিতে পারে।”

তিনি আরও বলেন, “সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করার মাধ্যমে আদালতের পরবর্তী প্রক্রিয়া বাস্তবায়নে সম্ভাব্য আইনি জটিলতা এড়ানো হয়েছে।”

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যারিস্টার রফিকুল ইসলামকে দেখতে হাসপাতালে ডা. বিটু

তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

৫ ঘণ্টা আগে

খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।

৬ ঘণ্টা আগে

ধর্ষণ মামলা বৃদ্ধির ‘কারণ’ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আলোচনায় অংশ নিয়ে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সবাই আগ্রহ নিয়ে শোনেন, তবে সেই বক্তব্যের প্রতিফলন যদি মাঠপর্যায়ে দেখা যেত, তাহলে ছাঁটাই প্রস্তাব আনতে হতো না।

৬ ঘণ্টা আগে

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার আহ্বান

সংগঠনটির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, মব সহিংসতা, পেশাজীবীদের হয়রানি, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, চিকিৎসাসেবায় বিঘ্ন এবং রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ

৭ ঘণ্টা আগে