বিএনপি-জামায়াত সংঘর্ষে প্রাণহানি

ওএসডি করা হলো ঝিনাইগাতীর ইউএনওকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জনপ্রশাসন মন্ত্রণালয়

শেরপুরের ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে।

ঝিনাইগাতীতেই নির্বাচন সামনে রেখে বুধবার (২৮ জানুয়ারি) উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। পরদিনই এ উপজেলার ইউএনওকে ওএসডি করা হলো।

সিনিয়র সহকারী সচিব সামিউল আমিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঝিনাইগাতীর ইউএনও আশরাফুল আলম রাসেলকে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ইউএনও আশরাফুল আলম বৃহস্পতিবার বিকেলে নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। তা না হলে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে বিবেচিত হবেন।

এর আগে বুধবার ঝিনাইগাতীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেরপুর-৩ আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠান আয়োজন করেন এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও আশরাফুল আলম। ওই অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি ও জামায়াতর কর্মী-সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

এ ঘটনার জের ধরে দুই দলের নেতাকর্মীদের মধ্যে ফের বড় আকারে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন। আহত কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যু হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীর কাটাবনের বহুতল ভবনে আগুন, নিহত ২

রাত ১টা বেজে ৫ মিনিট। কাটাবনের আল বারাকা বহুতল ভবনের ১২ তলার একটি ফ্লাটে আগুন আবিষ্কার করে পাশের ভবনের বাসিন্দারা। মুহূর্তেই সেই আগুন পৌঁছে যায় ১৩ তলার একটি ফ্ল্যাটেও। প্রচণ্ড ধোঁয়া আর আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পরে আতঙ্ক।

৫ ঘণ্টা আগে

অর্থনৈতিক করিডোরে সংযুক্তির প্রস্তাব আর ব্রিকসের আশ্বাস নিয়ে চীন থেকে ফিরলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক করিডোরে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব, ব্রিকসের সদস্যপদ পেতে সহায়তার আশ্বাস এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার নানা প্রতিশ্রুতি নিয়ে চীন সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিস্তা মহাপরিকল্পনা, বাণিজ্য ঘাটতি কমানো, কৌশলগত অংশীদারিত্ব, অবকাঠামো উন্নয়ন ও শিল্প স্থ

১২ ঘণ্টা আগে

এনসিপি-এবি পার্টিসহ ৭ দলকে ইসির শোকজ

নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নির্বাচনি ব্যয়ের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) সাতটি দল এই হিসাব জমা না দেওয়ায় দলগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

১৪ ঘণ্টা আগে

মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

১৬ ঘণ্টা আগে