প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের শিক্ষাখাতে এত বেশি পচন ধরেছে যে মৌলিক জিনিসগুলো ঠিক না করলে সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘ইয়ুথ পার্সপেক্টিভ অন সোশ্যাল প্রগ্রেস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ওয়াহিদউদ্দিন বলেন, শিক্ষিত বেকার সমস্যা একটি বড় সমস্যা। শিক্ষায় এত বেশি পচন ধরেছে যে মৌলিক বিষয়গুলো ঠিক না করলে সমস্যার সমাধান হবে না। তবে নিজেদেরও উদ্যোগ নিতে হবে।
তিনি তরুণ প্রজন্মের গুরুত্ব তুলে ধরে বলেন, যুবসমাজের ভূমিকা এখন জাতির ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের যোগ্য ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা ছাড়াও দেশ গঠনের দায়িত্ব নিতে হবে।
ড. মাহমুদ আরও বলেন, ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থান স্বৈরাচারের পতনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করেছে, যেখানে পরিবর্তনের মূল চালিকা শক্তি ছিল তরুণরাই। নারীর বিরুদ্ধে সহিংসতার বিষয়ে শুধু নারীদের নয়, পুরুষদেরও বক্তব্য রাখতে হবে।
তিনি দেশের বিভিন্ন সমস্যা যেমন মধ্যসত্ত্বভোগী ও সম্পদ দখল প্রসঙ্গেও মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের অনেক জায়গায় মধ্যসত্ত্বভোগীরা আছে। কিন্তু যদি সেখানে সংগঠন ও সামাজিক আন্দোলন থাকতো, তাহলে কেউ চর দখল বা হাওর দখল করতে পারতো না। যে যেখানে আছে সে সেখান থেকে দায়িত্ব পালন করলে দেশকে ভালোভাবে গড়ে তোলা সম্ভব।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হলেও আদালতের স্থগিতাদেশের কারণে তার ফলাফল এত দিন প্রকাশ করা হয়নি, যা আজকের রায়ের পর পুরোপুরি আটকে গেল।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ২২ জুন রায়ের এই দিন ধার্য করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
৪ ঘণ্টা আগে
সতর্কবার্তায় বলা হয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে।
৪ ঘণ্টা আগে
সোমবার (২৯ জুন) এক বার্তায় বাংলাদেশ প্রতিদিন জানিয়েছে, এসব ভুয়া ও বানোয়াট ফটোকার্ডের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কোনো ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। এই চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ দিন রাজধানীর ভাটারা থানায় এ সংক্রান্ত একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর- ৩৪৭২, তারিখ ২৯/০৬/২০২৬।
১৫ ঘণ্টা আগে