পল্লবীর শিশুটির বাবার আস্থা ফিরিয়ে দিতে পেরেছি: আইনমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

বিচারের মাধ্যমে পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুটির বাবার আস্থার জায়গা ফিরিরে দেওয়া সম্ভব হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি।’

আজ রোববার (৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘ভুক্তভোগীর বাবার একটি আহাজারি ছিল যে, উনি বিচার চান না। কারণ এ দেশে এ ধরনের ঘটনার বিচার হবে না। আমরা আশ্বস্ত করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন, এই ঘটনার আমরা বিচার করতে বদ্ধপরিকর।’

চীনা সমাজতান্ত্রিক বিপ্লবী ও রাজনৈতিক নেতা মাও সেতুংয়ের একটি উক্তি উদ্ধৃত করে সংসদে উদাহরণ দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, ‘মাও সেতুং এর একটি ঐতিহাসিক উক্তি আছে— কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা।’

এরপরই সংসদে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন আইনমন্ত্রী। বলেন, ‘মাননীয় স্পিকার, এই হত্যাকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই আসামিদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটি আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি।’

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ‘শিশুটির বাবা বিচার চান না, এ বিষয়ে সরকারের বক্তব্য কি?’...আজ শিশুটির বাবা বলেছেন ‘এই বিচারে উনি সন্তুষ্ট’। আইনমন্ত্রী বলেন, ‘আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি।’

মন্ত্রী বলেন, ‘আট বছরের শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হওয়ার সাত ঘণ্টার মধ্যে পুলিশ বাহিনী দুজন মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। ২৪ মে চার্জশিট পাওয়ার পর পরই দেখা গেছে, আসামিপক্ষ কোনো আইনজীবী দেয়নি। এটি বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অন্যতম একটা প্রক্রিয়া ছিল। আইনের বিধান মেনে রাষ্ট্রপক্ষ থেকে ২৪ তারিখে আসামিকে একটি স্টেট ডিফেন্স লয়ার দেওয়া হয়।’

আইনমন্ত্রী বলেন, ‘আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল এবং রায় যথারীতি ঘোষিত হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে প্রসিকিউশনের পক্ষ থেকে, সমস্ত সাক্ষ্য সুবাদ উপস্থাপন পূর্বক যে রায় প্রত্যাশা করেছিলাম, যে রায় প্রস্তাব করেছিলাম, যে রায় আদালতের কাছে প্রার্থনা করেছিলাম, আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ আলোচনা করে ৪১ মিনিট শুধুমাত্র তার পর্যালোচনা এবং আদেশের পাঠটা ঘোষণা করেছেন।’

তিনি বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ওই শিশুটির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামি সোহেল এবং তার সহযোগিতাকারী স্ত্রীর আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। পল্লবীর শিশুটিসহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে, সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে আমরা তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছি এবং সেই গতিতে কাজ এগিয়ে চলছে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

২ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৩ ঘণ্টা আগে
Advertisement