সংস্কার কমিশনের প্রতিবেদন সহজবোধ্য করে জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংস্কার ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবোধ্য সংস্করণ জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে আট খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করেন। প্রতিবেদনে কমিশনের সুপারিশ, সভা এবং কার্যবিবরণীর বিস্তারিত অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদন গ্রহণকালে প্রধান উপদেষ্টা বলেন, “এই প্রতিবেদন সাধারণ মানুষের বোধগম্যভাবে উপস্থাপন করতে হবে। বই আকারে প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও জানাতে পারে।”

তিনি বইটি বাংলা ও ইংরেজি—দুই ভাষায় প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, “ভবিষ্যতে এই বইটি যেন শিক্ষার্থীদের জন্য অবশ্যপাঠ্য হয়ে ওঠে, সেটিও বিবেচনায় রাখতে হবে। তরুণ প্রজন্ম বইটি পড়ে জানবে, তারা তাদের বাবা-মাকেও জানাবে এতে কী আছে।”

প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রতিবেদন হস্তান্তর শেষে প্রফেসর আলী রীয়াজ বলেন, “আট খণ্ডের এই প্রতিবেদনে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’, কমিশনের কার্যপ্রক্রিয়া, প্রেক্ষাপট, বিভিন্ন রাজনৈতিক দলের লিখিত প্রস্তাবনা, সাধারণ মানুষের মতামত এবং সংলাপের বিস্তারিত লিপিবদ্ধ করা হয়েছে। আমাদের বিশ্বাস, ভবিষ্যতে এই প্রতিবেদন দেশে-বিদেশে গবেষণার গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে।”

এর আগে গতকাল মঙ্গলবার কমিশন সরকারের কাছে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন’-সংক্রান্ত সুপারিশ হস্তান্তর করে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হলেও আদালতের স্থগিতাদেশের কারণে তার ফলাফল এত দিন প্রকাশ করা হয়নি, যা আজকের রায়ের পর পুরোপুরি আটকে গেল।

৩ ঘণ্টা আগে

সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মামলার রায় আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ২২ জুন রায়ের এই দিন ধার্য করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

৪ ঘণ্টা আগে

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সতর্কবার্তায় বলা হয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে।

৪ ঘণ্টা আগে

বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড, থানায় জিডি

সোমবার (২৯ জুন) এক বার্তায় বাংলাদেশ প্রতিদিন জানিয়েছে, এসব ভুয়া ও বানোয়াট ফটোকার্ডের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কোনো ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। এই চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ দিন রাজধানীর ভাটারা থানায় এ সংক্রান্ত একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর- ৩৪৭২, তারিখ ২৯/০৬/২০২৬।

১৫ ঘণ্টা আগে