পোস্টাল ভোটিংয়ে আরো ১৫ দিন সময় বাড়িয়েছে ইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একইদিন অনুষ্ঠেয় গণভোটে প্রবাসীদের ভোটদানের সুযোগ বাড়াল নির্বাচন কমিশন (ইসি)। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে, যেখানে ইতিমধ্যে প্রায় দুই লাখ প্রবাসী তাদের নাম নিবন্ধন করেছেন।

একইসঙ্গে, নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে দেশের অভ্যন্তরে থাকা তিন শ্রেণির নাগরিক–নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট ১৫ দিনের জন্য অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।

শনিবার (৬ ডিসেম্বর) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেন তিনি।

ইসি সচিব আখতার আহমেদ গত সোমবার জানান, প্রবাসীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ পাবেন। আর দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনের জন্য ১৫ দিন সময় পাবেন। গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়।

পরদিন থেকে ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়। পরে রাজনৈতিক দল ও প্রবাসীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ‘প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়ে নিবন্ধন সেরেছেন। নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার পুরুষ, ১৯ হাজারেরও বেশি রয়েছে নারী।

সবচেয়ে বেশি নিবন্ধন করেছে—সৌদি আরব থেকে ৩৮ হাজারেরও বেশি। এরপর যুক্তরাষ্ট্র ১৯ হাজারেরও বেশি, সিঙ্গাপুর ১১ হাজারেরও বেশি, মালয়েশিয়া প্রায় ১১ হাজার, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ হাজারেরও বেশি নিবন্ধন করা হয়েছে।

(ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, পোস্টাল ব্যালট পেতে হলে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে, প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিতে হবে। নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের (শনিবার) মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করার অনুরোধ করেন তিনি। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া ছাড়া পোস্টাল ব্যালট পেপার ভোটারদের নিকট পাঠানো সম্ভব হবে না বলে জানান প্রকল্পের টিম লিডার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার বরাবরই কৃষি এবং কৃষিবান্ধব। বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, পানির প্রবাহ নিশ্চিত করার চেষ্টা করেছে। এরই মধ্যে সরকার পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।’

১ ঘণ্টা আগে

‘আমার বন্ধু নিরঞ্জন’খ্যাত কথাসাহিত্যিক ভাস্কর চৌধুরীর প্রয়াণ

‘আমার বন্ধু নিরঞ্জন’খ্যাত কবি ও কথাসাহিত্যিক ভাস্কর চৌধুরী আর নেই। রোববার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

৩ ঘণ্টা আগে

দেশে পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার মারা গেছেন

ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি তিনি। আশির দশকে বাংলাদেশ টেলিভিশনে পাপেট শো ‘মনের কথা’ শুরু করেন তিনি। ‘পারুল’, ‘বাঘা’ ও ‘ভুতু’র মতো অমর পাপেট চরিত্রের স্রষ্টা তিনি, যা দশকের পর দশক ধরে দেশের শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে রয়েছে।

৩ ঘণ্টা আগে

প্রবাসীদের জ্ঞান-দক্ষতা দেশের উন্নয়নে যুক্ত করতে ‘ব্রিজ টু বাংলাদেশ’ চালু

অক্সফাম জানায়, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপভিত্তিক এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ২৪ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী যাচাই করা বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে জ্ঞান বিনিময়, মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন, অ্যাডভোকেসি, উদ্ভাবন, দাতব্য উদ্যোগ, বিনিয়োগ সংযোগ এবং পেশাগত অভিজ্ঞত

১৪ ঘণ্টা আগে