১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ মে ২০২৬, ১৯: ৪৬
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সেই সঙ্গে সুপারনিউমারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরও একজনকেও অবসরে পাঠানো হয়েছে।

রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা এই ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করেছে।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এসব কর্মকর্তাকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

অবসরে পাঠানো ডিআইজিদের মধ্যে রয়েছেন— অ্যান্টি টেরোরিজম ইউনিটের মফিজ উদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশের ইমতিয়াজ আহমেদ, সিআইডির মো. হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের সালেহ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ, পুলিশ স্টাফ কলেজের এস এম আখতারুজ্জামান ও পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীর কমান্ড্যান্ট হায়দার আলী খান।

এ তালিকায় আরও রয়েছেন— পিটিসি খুলনার কমান্ড্যান্ট মো. মাহবুব রহমান ভূইয়া, ট্যুরিস্ট পুলিশের রুহুল আমিন, হাইওয়ে পুলিশের মো. রফিকুল হাসান গনি, নৌ পুলিশ ঢাকার মো. মিজানুর রহমান, রংপুর মহানগর পুলিশের কমিশনার (সিআইডিতে বদলির আদেশপ্রাপ্ত) মো. মজিদ আলী, পুলিশ অধিদপ্তরের (পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলির আদেশপ্রাপ্ত) কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের মো. গোলাম রউফ খান, পিটিসি রংপুরের কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার ও হাইওয়ে পুলিশের রাখফার সুলতানা খানম।

এ ছাড়া রেলওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে কর্মরত সুপারনিউমারি অতিরিক্ত ডিআইজি ফারহাত আহমেদকেও চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১২ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১৩ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১৪ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৫ ঘণ্টা আগে
Advertisement