প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের সব উপজেলায় সরকারিভাবে সংসদ সদস্যদের জন্য কার্যালয় প্রস্তুতের খবরকে স্বাগত জানিয়ে সেখানে যাতায়াতের জন্য সরকারিভাবে গাড়ির ব্যবস্থা করার কথা বলেছেন কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকারি দল ও বিরোধী দল মিলে সম্মিলিতভাবে আলাপ-আলোচনা করে সংসদ সদস্যদের যানবাহনের বিষয়ে বিহিত ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এসব আলোচনা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ সময় চলছিল সংসদ অধিবেশন।
এর আগে গত ৩১ মার্চ জাতীয় সংসদে উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের জন্য কার্যালয় করার অনুরোধ করেন কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচিত এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ।
মঙ্গলবার এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সংসদ সদস্যের একটা দাবি ছিল, তারা উপজেলা পরিষদে গেলে তাদের বসার জায়গা থাকে না। প্রধানমন্ত্রী তারেক রহমান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। আমি স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে প্রতিটি উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচ বাথরুম ও আসবাবপত্রসহ সংসদ সদস্য ও মন্ত্রীদের বসার জন্য একটি রুম প্রস্তুত করে দেওয়ার জন্য জিও (সরকারি আদেশ) ইস্যু করেছি।
কক্ষটির নাম ‘পরিদর্শন কক্ষ’ হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্যের নামে কোনো কক্ষ বরাদ্দের বিধান নেই। এ কারণে ‘পরিদর্শন কক্ষ’ নামে কক্ষটি থাকবে। এমপিরা সেখানে বসে তাদের প্রয়োজনীয় কার্যক্রম ও সাধারণ মানুষের সঙ্গে দেখাসাক্ষাৎ করতে পারবেন।
এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘অন্তত বসার একটি জায়গা হয়েছে। ইউএনওদের গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানদের গাড়ি থাকে। আমাদের ভাড়ায় গাড়ি চালাতে হয়। আমরা লজ্জায় এটা কাউকে বলতে পারি না। আমাদের একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি।’
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী যেদিন সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, সেদিনই আমাদের সংসদীয় কমিটির বৈঠকে তিনি প্রধান দুটি অনুশাসন দিয়েছিলেন যে আমরা এমপিরা আলাদা কোনো সুযোগ-সুবিধা নেব না। আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। সংসদ সদস্য (হাসনাত আবদুল্লাহ) নিশ্চয়ই অফিস পেয়ে খুশি হয়েছেন। আবার গাড়ি না পেলে নাখোশ হবেন। সে জন্য সংসদ সদস্যদের যানবাহনের ব্যবস্থা কীভাবে করা যায়, তা আলাদাভাবে সরকারি দল ও বিরোধী দল মিলে আলাপ-আলোচনা করে একটা বিহিত ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।
৩ ঘণ্টা আগে
মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছিলেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
১৩ ঘণ্টা আগে
রোববার এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি বলেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যা ও নির্যাতনের মতো ঘটনায় শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
১৮ ঘণ্টা আগে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথমবারের মতো একটি মামলার তদন্তভার পেয়েছে নতুন এই সংস্থা। ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
১৮ ঘণ্টা আগে