প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশের পদত্যাগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
খোদা বকশ চৌধুরী। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণও করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় কর্মরত ছিলেন তিনি।

বুধবার (২৪ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ তার পদত্যাগ গৃহীত হওয়ার প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালিন সরকার দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় গত বছরের ১০ নভেম্বর এক প্রজ্ঞাপনে খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

চট্টগ্রামের সন্তান খোদা বকশ চৌধুরী ২০০৬ সালের নভেম্বরে পুলিশের মহাপরিদর্শক হন। পরের বছর তিনি অবসর নেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চীনের সঙ্গে সমঝোতা স্মারক: নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তনের আশা তথ্যমন্ত্রীর

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষে তিনি ছয়টি এমওইউতে সই করেছেন। এসব সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে।

২ ঘণ্টা আগে

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে

তিনি বলেন, দেশে অনেক মানুষ ব্যাংকের বাইরে বিপুল পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করছেন। এছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের কাছেও বিপুল নগদ অর্থ রয়ে গেছে। সরকার যদি এক থেকে দুই মাসের মধ্যে ১,০০০ ও ৫০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেয়, তাহলে সেই অর্থ আবার ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে।

৩ ঘণ্টা আগে

কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড

রোববার (২৮ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

৫ ঘণ্টা আগে

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

আবহাওয়া বার্তায় বলা হয়েছে— রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ

৬ ঘণ্টা আগে