১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার সংসদ অধিবেশনে বক্তব্য রাখেন বিএনপির সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন। ছবি: ভিডিও থেকে

প্রচলিত ১,০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের জন্য জাতীয় সংসদে প্রস্তাব রেখেছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তার দাবি, এতে অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে, মানিলন্ডারিং কমবে এবং কালো টাকার প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে দেশে ব্যাংকের সংখ্যা কমিয়ে খাতটিকে আরও কার্যকর করার আহ্বানও জানান তিনি।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব প্রস্তাব দেন মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, দেশে অনেক মানুষ ব্যাংকের বাইরে বিপুল পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করছেন। এছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের কাছেও বিপুল নগদ অর্থ রয়ে গেছে। সরকার যদি এক থেকে দুই মাসের মধ্যে ১,০০০ ও ৫০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেয়, তাহলে সেই অর্থ আবার ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে।

তার মতে, যাদের কাছে থাকা অর্থের বৈধ উৎস দেখানো সম্ভব নয়, তাদের নির্দিষ্ট হারে ২০ থেকে ২৫ শতাংশ কর পরিশোধের সুযোগ দেওয়া যেতে পারে। এতে ব্যাংকে আমানত বাড়বে, বিনিয়োগ ও অর্থনীতিতে অর্থের প্রবাহও বৃদ্ধি পাবে।

ব্যাংক খাত নিয়ে তিনি বলেন, দেশের প্রয়োজনের তুলনায় বর্তমানে অনেক বেশি ব্যাংক রয়েছে। 'এমপি হলেই একটা ব্যাংক, নেতা হলেই একটা লিজিং কোম্পানি'—এ ধরনের সংস্কৃতি বন্ধ করা উচিত। জনগণের অর্থ দিয়ে দুর্বল ব্যাংক টিকিয়ে রাখার পরিবর্তে ব্যাংকের সংখ্যা কমিয়ে খাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

অর্থ পাচারের প্রসঙ্গ টেনে মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীনতার পর থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার কথা বলা হলেও বাস্তবে কোনো অর্থ ফেরানো যায়নি। তার মতে, কেবল পাচার হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা নয়, দেশে এমন আর্থিক ও আইনি পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে মানুষ দেশের ভেতরেই অর্থ রাখতে আস্থা পায়।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, কঠিন অর্থনৈতিক বাস্তবতায় এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। এতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ রয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কর্মসংস্থান সৃষ্টিতে।

মাহবুব উদ্দিন খোকনের এই প্রস্তাবের সঙ্গে ভারতের ২০১৬ সালের নোট বাতিলের সিদ্ধান্তের মিল রয়েছে। সে সময় ৫০০ ও ১,০০০ রুপির নোট বাতিল করে কালো টাকা, জাল নোট ও সন্ত্রাসে অর্থায়ন দমনের লক্ষ্য ঘোষণা করেছিল ভারত সরকার। যদিও পরে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া প্রায় ৯৯ দশমিক ৩ শতাংশ নোটই ব্যাংকে জমা পড়ে। ফলে কালো টাকা উদ্ধারে সিদ্ধান্তটির কার্যকারিতা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। একই সঙ্গে নোট সংকটের কারণে ক্ষুদ্র ব্যবসা ও অনানুষ্ঠানিক খাতেও উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব পড়ে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

২ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে
Advertisement