সংরক্ষিত আসনে রাজপথের ত্যাগীরা অগ্রাধিকার পাবে: চিফ হুইপ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৮: ৫৭
চিফ হুইপ মো. নূরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে রাজপথে সক্রিয় এবং ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, ‘যারা রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তাদেরই খুঁজে বের করা হবে।’

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মো. নূরুল ইসলাম।

চিফ হুইপ জানান, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা চাই নারীরা আরও বেশি করে সংসদে আসুক। এতে গণতন্ত্র শক্তিশালী হবে এবং নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হবে।’

তিনি আরও বলেন, ‘সংসদ নেতা যোগ্য ও পরীক্ষিত প্রার্থীদের মধ্য থেকেই মনোনয়ন দেবেন এবং সব শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।’ নারীদের ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

সন্ত্রাসবিরোধী আইন ও বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে। যে অপরাধ করবে তার বিচার হবে, আর নির্দোষ কেউ শাস্তি পাবে না। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।’

সংসদে বিল পাসের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ দ্রুত পাসের কাজ চলছে। ইতোমধ্যে ৪৪টি বিল পাস হয়েছে এবং বাকিগুলো অল্প সময়ের মধ্যেই নিষ্পত্তি করার পরিকল্পনা রয়েছে।

জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যরা নিরলস কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘কাজের গতি বজায় রাখতে শুক্রবারও সংসদের অধিবেশন চলবে।’

তিনি আরও বলেন, ‘জনগণ আমাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে তাদের সেবা করার জন্য। তাই সদস্যদের কঠোর পরিশ্রম করাই স্বাভাবিক।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement