২য় দফায় মেয়াদ বাড়ল ঐকমত্য কমিশনের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। এবারে এ কমিশনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) কমিশনের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে প্রথম দফায় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছিল। এ সময়ের মধ্যে এই কমিশন রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রক্রিয়ায় সম্মত না করতে না পারলে কমিশনের মেয়াদ বাড়ানো হলো।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সই করা সোমবারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার এ বছরের ১২ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বর্ধিত করল।

সংবিধান, নির্বাচনসহ বিভিন্ন খাতের সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়তে গত ১২ ফেব্রুয়ারি সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে দেয়। এ কমিশনের প্রধান হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। কমিশনের সহসভাপতির দায়িত্বে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ।

কমিশনের অন্য সদস্যরা হলেন— জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মো. আইয়ুব মিয়া, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

পরে জাতীয় ঐক্যমত্য গঠন প্রক্রিয়া যুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারকে। কমিশনকে সব ধরনের সাচিবিক সহায়তা দিচ্ছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

১২ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনে ঐকমত্য কমিশন গঠন করা হয় কমিশনের কার্যক্রম শুরুর দিন থেকে ছয় মাস মেয়াদে। ১৫ ফেব্রুয়ারি কমিশন কার্যক্রম শুরু করলে এর মেয়াদ ছিল ১৫ আগস্ট পর্যন্ত। তবে ১৫ আগস্টের মধ্যে কমিশন কাজ শেষ করতে না পারলে ১২ আগস্ট এক প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।

ঐকমত্য কমিশন প্রথম ছয় মাসের মধ্যেই প্রায় ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে দুই দফায় ৩০ দিনের মতো বৈঠক করে। তাতে বিভিন্ন দলের ভিন্নমতসহ (নোট অব ডিসেন্ট) ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়। সেসব প্রস্তাব নিয়ে প্রণয়ন করা হয়েছে জুলাই সনদ।

ছয় মাসের মধ্যে মূল আলোচনা শেষ হলেও জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব হয়নি। প্রথমবার বর্ধিত এক মাসের মধ্যে জুলাই সনদের সমন্বিত পূর্ণাঙ্গ ভাষ্য চূড়ান্ত করা গেলেও তা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। সে প্রক্রিয়া এগিয়ে নিতেই নতুন করে সময় বাড়ানো হলো ঐকমত্য কমিশনের।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ছুটি নিয়ে ফেরেননি, ‘পলাতক’ বিবেচনায় বরখাস্ত ৪ পুলিশ কর্মকর্তা

ছুটি শেষে দীর্ঘদিন পরও কর্মস্থলে না ফেরায় ‘পলাতক বিবেচনায়’ পুলিশের চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন— অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস ও জুয়েল চাকমা, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান ও আফজালুন নেছা।

১৯ ঘণ্টা আগে

মানুষ জিপার রেখেই প্যান্ট পরে— ছাপাখানার মালিকদের সতর্ক করে শিক্ষামন্ত্রী

বিনামূল্যের পাঠ্যবই ছাপাকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সময়মতো মানসম্মত পাঠ্যবই সরবরাহই সরকারের প্রধান লক্ষ্য। কেউ কাজে বাধা সৃষ্টি করলে এবার হয়ত পার পেয়ে যেতে পারেন, কিন্তু ভবিষ্যতে আর পারবেন না।

১৯ ঘণ্টা আগে

৩০ বাংলাদেশিকে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, নিহত ৪: প্রবাসী কল্যাণমন্ত্রী

চাকরির প্রত্যাশায় রাশিয়ায় যাওয়া ৩০ বাংলাদেশিকে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ এবং তাদের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

২০ ঘণ্টা আগে

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

২০ ঘণ্টা আগে