প্রতিবেদক, রাজনীতি ডটকম

গ্যাসের সংকটে শিল্প খাত ভুগছে প্রায় দুই মাস হলো। এবার পেট্রোবাংলা জানিয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো আসার গতি নিয়মিত হওয়ায় গ্যাসের সরবরাহও বেড়েছে।
ব্যবসায়ী নেতা ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ ঘণ্টার মধ্যে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পেট্রোবাংলা গ্যাস সরবরাহ বাড়ার এ তথ্য দিয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি বলছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকেই বেড়েছে এই সরবরাহ।
এলএনজি আমদানি তদারকের দায়িত্বে থাকা পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, ইরান যুদ্ধের কারণে এলএনজি আমদানি ব্যাহত হওয়ার কারণে গ্যাসের সরবরাহ কমে গিযেছিল। এখন এলএনজি কার্গো নিয়মিত আসতে শুরু করেছে। এর ফলেই গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হয়েছে।
পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, রোববার গ্যাস সরবরাহ করা হয়েছিল ২৩৭ কোটি ঘনফুট, যার মধ্যে এলএনজি ছিল ৭৫ কোটি ঘনফুট। অন্যদিকে সোমবার রাত ১০টায় এলএনজি সরবরাহ আগের দিনের তুলনায় বাড়ানো হয়েছে ২৩ কোটি ঘনফুট। সে হিসাবে এলএনজি সরবরাহ করা হয়েছে ৯৮ কোটি ঘনফুট। দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উৎপাদিত ১৬২ কোটি ঘনফুট মিলিয়ে এ সময় মোট গ্যাসের সরবরাহ ছিল ২৬০ কোটি ঘনফুট।
গ্যাস আমদানি করে থাকে পেট্রোবাংলার কোম্পানি আরপিজিসিএল। সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, সেপ্টেম্বরে ১০টি এলএনজি কার্গো আনার পরিকল্পনা থাকলেও ৯টি কার্গো নিশ্চিত হয়েছে। এর মধ্যে গানভর যুক্তরাষ্ট্রের কার্গো রয়েছে দুটি, সৌদি আরবের আরামকোর কার্গো রয়েছে দুটি। বাকি পাঁচটি কার্গো কেনা হয়েছে খোলাবাজার থেকে।
সূত্র জানিয়েছে, আরামকোর দুটি ও খোলা বাজার থেকে কেনা ব্রিটিশ পেট্রোলিয়ামের একটি কার্গো এরই মধ্যে এলএনজি সরবরাহ করেছে। কোরীয় একটি কোম্পানির কার্গো থেকেও এলএনজি এসেছে দেশে। এ ছাড়া আগামী ১৬ সেপ্টেম্বর গানভর, ১৮ সেপ্টেম্বর আরামকো, ২৩ সেপ্টেম্বর টোটাল এনার্জি, ২৫ সেপ্টেম্বর আরামকো ও ২৮ সেপ্টেম্বর গানভরের একটি করে কার্গো আসার কথা।
নির্ধারিত সময়ে এসব কার্গো এলএনজি সরবরাহ করলে তা জ্বালানি সরবরাহ অনেকটাই বাড়িয়ে দেবে বলে আশা করছে পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, অক্টোবর মাসের জন্যও ১১ কার্গো এলএনজি কেনার প্রক্রিয়া এগিয়ে চলেছে। এর মধ্যে ছয়টি কার্গো নিশ্চিত হয়েছে। আরও পাঁচটি কার্গো কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনার কারণে সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে শিল্পকারখানাসহ বিভিন্ন খাতে। তবে দুর্ঘটনাজনিত সমস্যাটি এরই মধ্যে সমাধান করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইসি মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপের নির্বাচনের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপের ভোট হতে পারে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ২৭ মে।
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলার ঘটনার পর এবার সেখানে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের একটি বিতর্কিত ছবি সাঁটানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
ডাকসুর সংগ্রহশালায় ঢুকে জিন্নাহর ছবির ফ্রেম দেয়াল থেকে নামিয়ে ছবিটি বের করে ছিঁড়ে ফেলেন আবু তৈয়ব হাবিলদার নামে এক শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থীও হয়েছিলেন তিনি।
১০ ঘণ্টা আগে