চট্টগ্রাম প্রতিনিধি

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের একটি জাহাজ আজ শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে এসে পৌঁছেছে। বন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রাতে মালয়েশিয়া থেকে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরও একটি জাহাজ ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বলেন, “ইয়ান জিং হে নামের জাহাজটি ভোরে বহির্নোঙরে এসে পৌঁছেছে। অগ্রাধিকার ভিত্তিতে জাহাজটিকে বার্থিং দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আজ রাতে শান গ্যাং ফা জিয়ান নামের আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভেড়ার কথা রয়েছে। আগামীকালও এলএনজি নিয়ে আরও একটি জাহাজ আসার কথা।”
ইয়ান জিং হে ও শান গ্যাং ফা জিয়ান নামের জাহাজ দুটির শিপিং এজেন্ট প্রাইডের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বলেন, “আজ ভোরে বন্দরে পৌঁছানো জাহাজটি সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টনের কিছু বেশি ডিজেল নিয়ে এসেছে। জাহাজটি ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় আছে। রাতে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে শান গ্যাং ফা জিয়ান মালয়েশিয়া থেকে আসছে।”
গত মার্চ মাসে জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ ভিড়েছিল চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে আসে ১৫টি জাহাজ। আর এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নিয়ে আটটি এবং এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে এসেছে নয়টি জাহাজ।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
৩ ঘণ্টা আগে