গাজী নজরুলের এমপিপদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর: ইসি মাছউদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৪: ০৩
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ফাইল ছবি

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের ঘটনার ওপর ভিত্তি করে তার সংসদ সদস্যপদ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিষয়ে জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরই আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সংসদের তরফ থেকে প্রয়োজনীয় চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন পুরো বিষয়টি বিচার-বিশ্লেষণ করবে বলে জানান তিনি।

ইসি মাছউদ বলেন, সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে তার আসন শূন্য হওয়ার অর্থাৎ এমপিপদ বাতিলের বিধান রয়েছে। তবে কোনো রাজনৈতিক দল তাদের সদস্যকে দল থেকে বহিষ্কার করলে সেই কারণে সংবিধান অনুযায়ী উক্ত সদস্যের এমপিপদ বাতিলের কোনো আইনি সুযোগ নেই।

তিনি জানান, এই বিষয়ে কেবল স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদ রেফারেন্স বা চিঠি পাঠালে নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়ায় পদ পদক্ষেপ গ্রহণ করতে পারে। সংসদ থেকে নির্দিষ্ট নির্দেশনা সংবলিত চিঠি এলেই কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কারের পর প্রশ্ন উঠেছে, তার সংসদ সদস্যপদ বহাল থাকবে কি না। এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেও রয়েছে ভিন্নমত। কেউ বলছেন, দল থেকে বহিষ্কার করার ফলে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার শর্ত লঙ্ঘন হয়েছে। ফলে তিনি সংসদ সদস্য থাকতে পারবেন না।

অন্যদিকে কেউ বলছেন, সংবিধানে সংসদ সদস্যপদে থাকার যোগ্যতা হারানোর বিষয়ে যেসব অনুচ্ছেদ রয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত তার কোনোটিই লঙ্ঘিত হয়নি। ফলে তার সংসদ সদস্যপদে থাকতে বাধা নেই। তবে একটি বিষয়ে সবাই একমত— যে ঘটনার পরিপ্রেক্ষিতে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাতে নৈতিকভাবে তার পক্ষে এমপি হিসেবে দায়িত্ব পালন করা কঠিন। এ অবস্থায় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর তার এমপিপদ নিয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের কথা জানাল ইসি।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশন সরকারের সঙ্গে কোনো প্রকার দূরত্ব ছাড়াই সমন্বিতভাবে কাজ করছে। চলতি বছরের অক্টোবর মাসকে লক্ষ্য রেখা তারা স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করছেন।

তিনি আরও বলেন, নতুন করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্য দিয়েই এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করতে চায় কমিশন। আবহাওয়া পরিস্থিতি, সরকারি বিভিন্ন পরীক্ষা এবং আনুষঙ্গিক গুরুত্ব বিবেচনা করে অত্যন্ত সুচিন্তিতভাবে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতামাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর আবেদন করতে পারবেন।

৪ ঘণ্টা আগে

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক পরালেন প্রধানমন্ত্রী

ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশ-বিদেশে উচ্চতর শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তিন

৪ ঘণ্টা আগে

১০ নদীবন্দরে সতর্কতা সংকেত, ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

৬ ঘণ্টা আগে

আবাসন খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা রিহ্যাবের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। সাক্ষাতে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়ন, ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে সৃষ্ট বিভিন্ন সমস্যা এবং আবাসন খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন

১৫ ঘণ্টা আগে