প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের সাত জেলা— যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ ও নীলফামারীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। অর্থাৎ এসব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী দুই দিন দেশের তাপমাত্রায় তেমন পরিবর্তন না এলেও এ সপ্তাহের শেষ পর্যন্ত এসব জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসের তথ্য বলছে, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে— ৯ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও গোপালগঞ্জে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহে থাকা বাকি জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে এই সাত জেলায় এটিই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ১১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মৌসুমে সেটিই এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুই দিন শনিবার ও রোববার দিনরাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী সোমবার গিয়ে দিন ও রাতের তাপমাত্রা আবার কমে যেতে পারে।
জানতে চাইলে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা রাজনীতি ডটকমকে বলেন, সাত জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। অন্য জেলাগুলোতেও তাপমাত্রা কমে এসেছিল। তবে আগামী দুই দিনে সারা দেশের তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। এরপর ২৯-৩০ ডিসেম্বর নাগাদ তাপমাত্রা কমতে পারে, সাত জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের বাকি এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা অব্যাহত থাকবে সপ্তাহ জুড়েই। আবহাওয়া অধিদপ্তর বলছে, কুয়াশার আধিক্যের কারণে শীতের অনুভূতি বাড়তে পারে দেশের বিভিন্ন স্থানে।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে