৭ জেলায় নতুন পুলিশ সুপার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ পুলিশ

দেশের সাত জেলায় পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ছাড়া একই প্রজ্ঞাপনে আরও ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপন অনুযায়ী বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোরে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন, বরগুনা জেলার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিলকে পুলিশ সদর দফতরের এআইজি, শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ আল মামুনকে বরগুনায়, পিবিআই পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে বাগেরহাট, বাগেরহাটের মো. তৌহিদুল আরিফকে সিআইডি, নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নানকে বরিশাল মহানগর পুলিশ, পুলিশ সদর দফতরের এআইজি মেনহাজুল আলমকে নরসিংদী, নারায়নগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমারকে সিআইডি, ডিএমপির ডিসি মোহাম্মদ জসীম উদ্দিনকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে।

এছাড়া মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানমকে ওএসডি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে ডিএমপির ডিসি মোহাম্মদ মনজুর আলমকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে সিআইডি, এসবির মো. রবিউল ইসলামকে নড়াইল, নাটোরের পুলিশ মোহাম্মদ আমজাদ হোসাইনকে শিল্পাঞ্চল পুলিশে ও হাইওয়ে পুলিশের এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে নাটোরের পুলিশ সুপার হিসেবে বদর্যকর করা হবে।

প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন এখানে

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

৬ ঘণ্টা আগে

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

৬ ঘণ্টা আগে

সারা দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা

৬ ঘণ্টা আগে

উপজেলা পর্যায়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘উপজেলা হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। চিকিৎসক নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে। এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়া চলমান।’

৭ ঘণ্টা আগে