বাবার কবরের পাশেই সমাহিত হওয়ার ইচ্ছা ছিল ওসমান হাদির: পরিবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৩: ১৮

শোকে স্তব্ধ ঝালকাঠির নলছিটি ও বরিশালের বাবুগঞ্জ। নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আঘাতপ্রাপ্ত ওসমান হাদি অবশেষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর পরই তার গ্রামের বাড়ি ও শ্বশুরবাড়িতে শোকের মাতম চলছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, হাদির ইচ্ছা ছিল তাকে তার বাবার কবরের পাশে সমাহিত করা। নিহত হাদির ভগ্নিপতি আমীর হোসেন বলেন, ‘হাদির ইচ্ছা ছিল তাকে বাবার পাশে সমাহিত করার।’

ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল পৌর এলাকায় ১৯৯৩ সালে জন্ম নেওয়া সৈয়দ শরিফ ওসমান হাদি নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। তিনি বাবা মাওলানা আবদুল হাদি ও মা তাসলিমা হাদির ছয় সন্তানদের মধ্যে সর্বকনিষ্ঠ।

গ্রামবাসী জানিয়েছেন, শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের কণ্ঠস্বর। নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পাঠ শেষ করেন। এলাকার মানুষের কাছে তিনি কেবল নাম নয়, বরং চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি ছিলেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই তার ভাঙাচোরা ঘরের সামনেই ভিড় করছেন চেনা-অচেনা মানুষ। অনেকেই স্মৃতি স্মরণ করছেন, কেউ কেউ হত্যার বিচারের দাবি জানাচ্ছেন।

অন্যদিকে, হাদির শ্বশুরবাড়ি বরিশালের বাবুগঞ্জেও চলছে শোকের মাতম। স্বজনরা উদ্বিগ্ন হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিয়ে। তারা দাবি করছেন, যেন আর কোনো মায়ের কোল খালি না হয় হাদির মতো।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে হাদি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। ১৮ ডিসেম্বর রাতের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের কবরের পাশে শরিফ ওসমান বিন হাদিকে দাফনের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রাঙ্গণে আমাদের প্রাণ প্রিয় ওসমান হাদিকে কবর দেওয়ার দাবি জানাচ্ছি।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

২ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৪ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement