হাদির মরদেহ দেশে আসবে শুক্রবার সন্ধ্যায়, জানাজা শনিবার দুপুরে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ছবি: ওসমান হাদির ফেসবুক থেকে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল নাগাদ দেশে নিয়ে আসা হবে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে হবে জানাজা।

এর আগে শুক্রবার সকালে ওসমান হাদির প্রথম জানাজা হবে সিঙ্গাপুরে। দেশটির সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের পর ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের আঙুলিয়া মসজিদে হাদির প্রথম জানাজা হবে। এরপর বিকেলে তার মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে।

বিমান বাংলাদেশের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে ওসমান হাদির মরদেহ দেশে আনা হচ্ছে। সিঙ্গাপুর থেকে স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে রওয়ানা দেবে ফ্লাইটটি, ঢাকায় অবতরণ করবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে।

ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জোহরের নামাজের পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাদির জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ক্ষোভে উত্তাল হয়েছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ মোড়, উত্তরায় বিএনএস সেন্টারসহ বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। এর মধ্যে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয় এবং ছায়ানটে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। এ জন্য জনসংযোগও চালিয়ে যাচ্ছিলেন। তেমনই এক জনসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি।

মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে তাকে পোস্ট-অপারেটিভ তথা অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যার জন্য স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছিল।

গত রোববার সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়। পরদিন সোমবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ওসমান হাদিকে। বিশেষ মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছিল তার। তবে শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। সিঙ্গাপুরে নেওয়ার চার দিনের মাথায়ই না ফেরার দেশে পাড়ি জমালেন ওসমান হাদি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওআইসির নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কূটনীতিতে কাজ করা উলদ শেখ আহমেদ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও তার অভিজ্ঞতা রয়েছে।

৪ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

৫ ঘণ্টা আগে

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আইরিন খানের কয়েক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৬০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৮৬১ জন।

২১ ঘণ্টা আগে