প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় দিন দুপুরে চাপাতি হাতে এক যুবকের এক মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় রোমান মিয়া (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জনায়, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে এ দিন বেলা ১১টা ৪৬ মিনিটে মোহাম্মদপুরের বছিলার ফিউচার হাউজিংয়ের ৪০ ফুট সড়কে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছিল। ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা সেই ঘটনার ভিডিও গতকালই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে অটোরিকশা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। একজন ওই সড়কের এক পাশে দাঁড়িয়ে মুঠোফোন টিপছিলেন। এ সময় একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিকে অতিক্রম করে একটু দূরে থামে। অটোরিকশা থেকে চাপাতি হাতে দুজন লোক নেমে দৌড়ে এসে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে ঘিরে ধরেন। চাপাতির ভয় দেখিয়ে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে ওই দুজন দৌড়ে পালিয়ে যান। ছিনতাইয়ে তাঁরা সময় নিয়েছেন মাত্র ১১ সেকেন্ড।
এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর গতকাল রাতে পুলিশ ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ নেয়। পরে সেই অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। রোমান মিয়াকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান
৬ ঘণ্টা আগে
আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের সুনির্দিষ্ট উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০১ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে
৬ ঘণ্টা আগে
সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই জাদুঘর পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে। শিগগিরই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।
৮ ঘণ্টা আগে