প্রতিবেদক, রাজনীতি ডটকম

২৫ কর্মদিবসের যাত্রায় শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রীতি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য দিয়ে এ অধিবেশনের কার্যক্রম শেষ হয়েছে।
একই সঙ্গে বিধি অনুযায়ী সংসদ না থাকা অবস্থায় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি অধিবেশনে উত্থাপন করা হয়। ৯১টি বিলের মাধ্যমে এর মধ্যে ১১০টি অধ্যাদেশ অনুমোদন পেয়েছে, সাতটি বাতিল হয়েছে। বাকি ১৬টি উত্থাপন না করায় কার্যকারিতা হারিয়েছে। সব মিলিয়ে অধিবেশনে পাস হয়েছে মোট ৯৪টি বিল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে শেষ হয় ত্রয়োদশ সংসদের প্রথম এই অধিবেশন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। এর আগে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং সবশেষে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী বক্তব্য রাখেন।
রাষ্ট্রপতির আদেশ পাঠ করে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর জনগণের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে আমরা এই মহান সংসদে সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেয়েছি। তাই এই অধিবেশন ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
স্পিকার বলেন, আমার বেশ কয়েকটি সংসদ দেখার অভিজ্ঞতা হয়েছে। এই ত্রয়োদশ সংসদে এই অধিবেশনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যেই সৌহার্দ্য, সহমর্মিতা ও সহযোগিতা আমি দেখেছি, অতীতের কোনো সংসদে এ ধরনের দৃশ্য দেখতে পাইনি।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘আমাদের সামনে গুরুত্বপূর্ণ হলো সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। আসুন আমরা সবাই এক সাথে কাজ করি। মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেই। আমাদের কাজ ও আচরণের মাধ্যমে জনগণের আস্থা সুদৃঢ় করি।’
গত ১২ মার্চ যাত্রা শুরু করেছিল ত্রয়োদশের এই সূচনা অধিবেশন। আইন প্রণয়ন কার্যাবলি ছাড়াও অধিবেশনে পাঁচটি স্থায়ী কমিটি ও দুটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৬২ বিধিতে ১৬টি নোটিশ পাওয়া গেছে। এর মধ্যে দুটির ওপর আলোচনা হয়েছে। ৬৮ বিধিতে ৯টি নোটিশের মধ্যে একটি ওপর সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। ৭১ বিধিতে গৃহীত ৩৮টি নোটিশের ওপর আলোচনা হয়েছে, ৭১ক বিধিতে দুই মিনিট করে বক্তব্য দেওয়া হয়েছে ২০৭ বার। ১৬৪ বিধিতে ১৪টি নোটিশের মধ্যে একটি নোটিশ গৃহীত হয়েছে এবং এটি বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। ২৬৬ বিধিতে দুটি বিশেষ কমিটি গঠিত হয়েছে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য মোট ৯৩টি প্রশ্ন ছিল। এর মধ্যে তিনি ৩৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট দুই হাজার ৫০৯টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এই নোটিশগুলোর মধ্যে মন্ত্রীরা মোট এক হাজার ৭৭৮টি প্রশ্নের উত্তর দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ৪০ ঘণ্টা ১৪ মিনিট আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
১৩ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১৫ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১৬ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১৭ ঘণ্টা আগে