সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৮: ৩৪

জ্বালানি নিয়ে সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

রবিবার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বক্তব্য দেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি ।

এ সময় তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে দেশে জ্বালানির কোনো সংকট নেই, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিভিন্ন স্থানে তেলের জন্য কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এবং চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে।’

রুমিন ফারহানা প্রশ্ন তুলে বলেন, ‘যদি সত্যিই কোনো সংকট না থাকে, তাহলে পাম্পে দীর্ঘ লাইন কেন? কেন তেলের দাম বাড়ানো হচ্ছে? তিনি দাবি করেন, সরকার বাস্তব পরিস্থিতি আড়াল করার চেষ্টা করছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াচ্ছে।’

জ্বালানি সাশ্রয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপেরও সমালোচনা করেন তিনি। বিশেষ করে বাজার রাত ৮টার পরিবর্তে ৭টায় বন্ধের সিদ্ধান্তকে অদূরদর্শী উল্লেখ করে বলেন, অধিকাংশ মানুষ সন্ধ্যার পর কেনাকাটা করেন, ফলে এ সিদ্ধান্ত জনজীবনে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে। পাশাপাশি অফিস-আদালতের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সরকারের মন্ত্রীদের ‘সংকট নেই’ বক্তব্যের সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করে রুমিন ফারহানা সংসদের মাধ্যমে জানতে চান, দেশে বর্তমানে অকটেন ও ডিজেলের প্রকৃত মজুত কতদিনের। কেন পাম্পগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না এবং সম্ভাব্য মজুদদারদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এসব প্রশ্নের স্পষ্ট জবাব দাবি করেন তিনি। তার বক্তব্যের একপর্যায়ে সরকার দলীয় সদস্যদের হট্টগোল শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে তার মাইক বন্ধ করে দেওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে গুরুত্ব পাবে নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।

৫ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার: প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে থানায় নিয়েছে পুলিশ

মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছিলেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

১৪ ঘণ্টা আগে

শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে: আসক

রোববার এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি বলেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যা ও নির্যাতনের মতো ঘটনায় শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

২০ ঘণ্টা আগে

যাত্রা শুরুর পর প্রথম মামলা পেল এসআরবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথমবারের মতো একটি মামলার তদন্তভার পেয়েছে নতুন এই সংস্থা। ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

২০ ঘণ্টা আগে
Advertisement