গরমে কাহিল ‘ডোনাল্ড ট্রাম্প’, স্বস্তি দিতে দুটি ফ্যান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ মে ২০২৬, ১৬: ২৫

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার খাঁচায় বসানো হয়েছে দুটি স্ট্যান্ড ফ্যান। পাশাপাশি দিনে কয়েকবার গোসল করানো ও নিয়মিত পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখা হচ্ছে।

রোববার (৩১ মে) চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, টিনের ছাউনির নিচে বিশ্রাম নিচ্ছে আলোচিত মহিষটি। পাশে রাখা রয়েছে দুটি ফ্যান ও পানির ট্যাংকি। ঈদুল আজহার দিন থেকে মহিষটিকে দেখতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

সরেজমিনে চিড়িয়াখানার টিকিট কাউন্টারে দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। টিকিট সংগ্রহ শেষে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ একে একে চিড়িয়াখানায় প্রবেশ করেন। অনেকে চিড়িয়াখানায় ঢোকার সময় জানতে চাইছেন ‘ডোনাল্ড ট্রাম্প মহিষের খাঁচা কোনদিকে?’ বা ‘কোন দিকে রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প মহিষকে?’। চিড়িয়াখানায় দায়িত্বরত ব্যক্তিরা হাত দেখিয়ে জানিয়ে দিচ্ছিলেন খাঁচাটির অবস্থান।

দর্শনার্থীরা একে একে বানর, বাঘ, হাতি, জিরাফ, হরিণসহ অন্যান্য খাঁচার সামনে গেলেও মহিষটির খাঁচার সামনে ছিল বেশি ভিড়।

চিড়িয়াখানায় বাঘের খাঁচা পার হয়ে এল ০৭ নাম্বার খাঁচায় দেখা যায় মহিষটিকে। মহিষটিকে খাঁচার ভেতরে বিশ্রাম নিতে দেখা যায়। খাঁচার সামনে ছিল দর্শনার্থীদের ভিড়। দর্শনার্থীদের মধ্যে কয়েকজন বলে উঠেন, এত দূরে মহিষটা আছে, ঠিকমতো দেখা যায় না।

বিশাল খাঁচাটির মধ্যে ফাঁকা জায়গায় টিনের ছাউনির নিচে বসে ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ। গলায় রশি বাঁধা। তার পাশে রাখা আছে দুটি স্ট্যান্ড ফ্যান ও একটি পানির ট্যাংকি।

চিড়িয়াখানা সূত্রে জানা যায়, ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস, ৫ কেজি ছোলা ও ভুসি খেয়ে থাকে। এছাড়া দিনে প্রায় আধা মণ পানি পান করে। প্রয়োজন হলে তার খাদ্যের পরিমাণ আরও বাড়ানো হবে।

বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা মুহিন উদ্দিন বলেন, ‘ফেসবুকে ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে দেখেছিলাম। সরাসরি দেখার আগ্রহ থেকেই বন্ধুদের নিয়ে এসেছি। এত ভিড়ের মধ্যেও পরিবেশটা বেশ উপভোগ করছি।’

ঢাকার দক্ষিণখানের একটি মাদরাসা থেকে চিড়িয়াখানায় ঘুরতে আসে জুবায়ের ও তাহমিদ। জুবায়ের জানান, এর আগেও চিড়িয়াখানায় এসেছেন তিনি। আজকে জেনেছেন চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্প নামে একটি মহিষ আছে।

জুবায়ের বলেন, ‘এ ধরনের গোলাপি রঙের মহিষ আগেও দেখেছি। তবে এই মহিষের চুল নাকি ট্রাম্পের মতো দেখতে। এ জন্য দেখতে এসেছি।’

চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় এক লাখের বেশি দর্শনার্থী এসেছিলেন।

দুপুরে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৪ শতাংশ।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে