তিন দফা দাবিতে জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলার অবনতি, আওয়ামী লীগের নৈরাজ্য ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজধানীতে মানববন্ধন করবে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’।

সোমবার (৮ সেপ্টেম্বর) শাহবাগ জাদুঘরের সামনে এই মানববন্ধনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রোববার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সারা দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি লক্ষ করা যাচ্ছে। একইভাবে ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগতরা বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে অবস্থান করছে। লেজুড়বৃত্তি ছাত্র সংগঠন ও বাম সংগঠনগুলো বহিরাগতদের দিয়ে ক্যাম্পাসের ভেতরে মিছিল-মিটিং করছে। এতে করে নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানায় জুলাই ঐক্য।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় অগ্রগতিই লক্ষ্য: প্রধানমন্ত্রী

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান

৬ ঘণ্টা আগে

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

৬ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের সুনির্দিষ্ট উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০১ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে

৬ ঘণ্টা আগে

প্রস্তুতি সম্পন্ন, শিগগিরই খুলছে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই জাদুঘর পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে। শিগগিরই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।

৮ ঘণ্টা আগে