ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প। ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে পাইলট অপারেটেড রিলিফ ভালভে ত্রুটি দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ কারণে এই বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময়ও পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভালভের জটিলতা শনাক্ত হলে এ নিয়ে কাজ শুরু হয়েছে। এ ভালভ সংস্কার করা হবে নাকি ২ নম্বর ইউনিট থেকে ভালভ নিয়ে প্রতিস্থাপন করা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সমস্যাটি পর্যালোচনা করতে রাশিয়া থেকে একটি বিশেষজ্ঞ দলও বাংলাদেশে আসছে।

বিএনপি সরকারের ১৮০ দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য জানান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক করতে বলব।’

সদ্য সমাপ্ত আগস্ট মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা ছিল। গত ২৮ জুন জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছিলেন। প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা বলেছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ওই পরিকল্পনা অনুযায়ীই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যাবতীয় কার্যক্রম চলছিল। এর মধ্যেই ভালভে জটিলতা দেখা দিলে সেই পরিকল্পনা ব্যাহত হয়েছে।

ফকির মাহবুব আনাম বলেন, গত ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের আগে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়। পরিকল্পনা ছিল, চার থেকে ছয় মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। কয়েক ধাপে পরীক্ষা করে ‘বি’ স্টেজ শেষও করা হয়েছে। পরে দুটি সেফটি ভালভে সমস্যা দেখা দিলে আর ‘সি’ স্টেজে যাওয়া সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, মোবাইল ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা গ্রাহকদের ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়ে অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, ‘কোনো ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা আরও এক থেকে দুই দিন ব্যবহার করার সুযোগ দেওয়া যায় কি না, তা নিয়ে অপারেটরদের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছে।’

সংবাদ সম্মেলনে বেসরকারি সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়াম লাইসেন্সের তৈরি হওয়া জটিলতা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন মন্ত্রীকে। জবাবে তিনি বলেন, কোম্পানিগুলোকে স্বতন্ত্র হিসেবে লাইসেন্স দেওয়া হয়েছিল। কিন্তু তারা নিজেরা কনসোর্টিয়াম করেছে, যেটা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া (উইদাউট দ্য পারমিশন অব দ্য মিনিস্ট্রি)। ইনডিভিজুয়াল পারমিশন নিয়ে তিনজন মিলে একটা কনসোর্টিয়াম করে সাবমেরিন ক্যাবল বা লাইন নিয়ে আসা— এটা নিয়মনীতিবহির্ভূত।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উলটো পথে মন্ত্রীর গাড়ি, পুলিশের মামলা

এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উলটোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এলেও মামলার ঘটনা এটিই প্রথম।’

৬ ঘণ্টা আগে

ন্যায়বিচার-সমতা-মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি: আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। একইসঙ্গে শান্তি বিনির্মাণে নারী নেতৃত্ব এগিয়ে নিতে বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

৬ ঘণ্টা আগে

গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে সময় লাগতে পারে, চুরি-লুটপাট বন্ধে নয়: ক্যাব

বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বাড়লেও সাম্প্রতিক মাসগুলোতে অনেক গ্রাহকের বিল দ্বিগুণের বেশি হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘অথচ লোডশেডিংয়ের কারণে তারা আগের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করছেন। এটা তো লুটপাট। আগে এই অনিয়ম ও চুরি বন্ধ করা দরকার।’

৭ ঘণ্টা আগে

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮–১০ ও দ্বিতীয় পর্ব ১৫–১৭ জানুয়ারি

বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমার সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের সঙ্গেই আলোচনা হয়েছে। সাদপন্থী মুরুব্বিদের সঙ্গে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়, এর আগে জুবায়েরপন্থী শীর্ষ দায়িত্বশীলদের সঙ্গেও বিস্তারিত কথা বলেছে সরকার।

৭ ঘণ্টা আগে
Advertisement