দিনাজপুর প্রতিনিধি

ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ছয় দিন বন্ধ থাকার পর বন্দরটির কার্যক্রম স্বাভাবিক হওয়ায় আমদানি-রপ্তানিকারকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা প্রিন্স কুমার।
এর আগে বিভিন্ন দাবিতে গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেন ভারতীয় ব্যবসায়ীরা। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায় এবং স্থবির হয়ে পড়ে বন্দরের কার্যক্রম। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিকাশ মন্ডল মোবাইল ফোনে বলেন, হিলি বন্দরে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন বাণিজ্যিক জটিলতা নিরসনের দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা ধর্মঘটের সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নজরে আসে। বুধবার মুখ্যমন্ত্রী বালুরঘাট সফরে গেলে হিলি স্থলবন্দর আধুনিকায়নের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন। এর পরদিন বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসে।
বিকাশ মন্ডল বলেন, ওই বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে হিলি স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়নসহ বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে কী কী বাধার মুখে পড়তে হচ্ছে, তা তুলে ধরা হয়। বৈঠকে এসব বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। জেলা প্রশাসন সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
ছয় দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আবার দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানান ভারতের এই ব্যবসায়ী নেতা।
বাংলাদেশের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক বলেন, শুক্রবার ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রাজেশ কুমার আগরওয়ালা পিন্টুর স্বাক্ষর করা একটি চিঠি তিনি পেয়েছেন। ওই চিঠিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
নাজমুল হক বলেন, ধর্মঘট প্রত্যাহারের প্রথম দিনেই ভারত থেকে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে। বেলা ১২টার পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য নিয়ে বেশ কয়েকটি ট্রাকও ভারতে প্রবেশ করছে।
ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় হিলি স্থলবন্দর অনেকটাই পিছিয়ে পড়েছে। তাদের দাবি, এ কারণে শত শত ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়েছেন। অথচ অন্য স্থলবন্দরগুলো দিয়ে স্বাভাবিকভাবেই বাণিজ্য চলছে এবং সেখানে প্রশাসনিক জটিলতা বা প্রতিবন্ধকতা নেই।
তারা বলেন, শুধু হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রেই নানা ধরনের প্রশাসনিক নিয়মকানুন ও অবৈধ হস্তক্ষেপের মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এসব বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে একাধিকবার সমাধানের অনুরোধ জানানো হলেও তাতে কোনো গুরুত্ব দেওয়া হয়নি।
ব্যবসায়ী নেতারা জানান, এসব বৈষম্যের প্রতিবাদ এবং নিজেদের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় বাধ্য হয়ে গত ৩০ আগস্ট থেকে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধের ঘোষণা দেন তারা। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি বন্ধ রাখা হয়।
বগুড়ার পাইকারি বাজার রাজাবাজারের সাধারণ সম্পাদক ও আমদানিকারক পরিমল প্রসাদ বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় দেশের উত্তরাঞ্চলের বাজারে এর প্রভাব পড়েছিল। তবে আবার আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বাজার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।
৯ ঘণ্টা আগে
এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।
১১ ঘণ্টা আগে
প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।
১১ ঘণ্টা আগে
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
১৩ ঘণ্টা আগে