আজ তফসিল চূড়ান্তের সম্ভাবনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯: ৩৯
নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল নিয়ে চূড়ান্ত আলোচনা করতে আজ রোববার (৭ ডিসেম্বর) সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের ইসি ভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক অগ্রগতি, পোস্টাল ভোটিংয়ের সময়সীমা নির্ধারণসহ মোট ১০টি বিষয় আলোচ্যসূচিতে রয়েছে। রেওয়াজ অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ইসি সদস্যরা প্রস্তুতি অবহিত করবেন। ধারণা করা হচ্ছে, আজকের বৈঠকেই ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করা হতে পারে।

এদিকে, তফসিল ঘোষণার আগেই ডিসি, ইউএনওসহ মাঠ প্রশাসন এবং এসপি, ওসিসহ পুলিশ বাহিনীতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, রোববারের কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত করা হবে।

তিনি আরও জানান, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই কারা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন, সেটিও প্রজ্ঞাপন আকারে জানিয়ে দেওয়া হবে। এবার আইন, বিধি ও নীতিমালায় নানা ধরনের সংস্কার করা হয়েছে। এসব আইন ও বিধি শতভাগ মেনে চলতে ইসির শক্ত অবস্থান থাকবে এবং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। তিনি প্রার্থী, রাজনৈতিক দল, ভোটারসহ সব অংশীজনের সহযোগিতা কামনা করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার বরাবরই কৃষি এবং কৃষিবান্ধব। বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, পানির প্রবাহ নিশ্চিত করার চেষ্টা করেছে। এরই মধ্যে সরকার পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।’

১ ঘণ্টা আগে

‘আমার বন্ধু নিরঞ্জন’খ্যাত কথাসাহিত্যিক ভাস্কর চৌধুরীর প্রয়াণ

‘আমার বন্ধু নিরঞ্জন’খ্যাত কবি ও কথাসাহিত্যিক ভাস্কর চৌধুরী আর নেই। রোববার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

৩ ঘণ্টা আগে

দেশে পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার মারা গেছেন

ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি তিনি। আশির দশকে বাংলাদেশ টেলিভিশনে পাপেট শো ‘মনের কথা’ শুরু করেন তিনি। ‘পারুল’, ‘বাঘা’ ও ‘ভুতু’র মতো অমর পাপেট চরিত্রের স্রষ্টা তিনি, যা দশকের পর দশক ধরে দেশের শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে রয়েছে।

৩ ঘণ্টা আগে

প্রবাসীদের জ্ঞান-দক্ষতা দেশের উন্নয়নে যুক্ত করতে ‘ব্রিজ টু বাংলাদেশ’ চালু

অক্সফাম জানায়, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপভিত্তিক এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ২৪ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী যাচাই করা বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে জ্ঞান বিনিময়, মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন, অ্যাডভোকেসি, উদ্ভাবন, দাতব্য উদ্যোগ, বিনিয়োগ সংযোগ এবং পেশাগত অভিজ্ঞত

১৪ ঘণ্টা আগে