নতুন পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক বুধবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকরিজীবী, বিচার বিভাগীয় কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন পে-স্কেল তথা নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। নতুন এ বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিদ্যমান কাঠামোর তুলনায় ৬০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও হিসাব মহানিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত থাকবেন।

এর আগে সবশেষ গত ৬ জুলাই সচিব কমিটির বৈঠকে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে, সব গ্রেডে সমান হারে বেতন না বাড়িয়ে নিম্ন গ্রেডে বেতন বেশি বাড়ানো হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, এ ক্ষেত্রে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত বেতন বাড়তে পারে ৬০ থেকে ৭০ শতাংশ, আর ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বাড়তে পারে ৯০ থেকে ১০০ শতাংশ।

জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়ন কমিটি মূলত নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সরকারের জন্য চূড়ান্ত সুপারিশ তৈরির জন্য গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী সচিব কমিটি সুপারিশ করবে। সে সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে আগামী সপ্তাহে। মন্ত্রিসভার অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে নতুন বেতন কাঠামো কার্যকর হবে।

এর আগে সরকারি চাকরিজীবীদের জন্য সবশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয় ২০১৫ সালে। ওই বেতন স্কেল অনুযায়ী প্রতি বছর সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়ছে নির্ধারিত ৫ শতাংশ হারে। তবে নতুন পে-স্কেলের ঘোষণা আর আসেনি গত এক দশকে।

সরকারি চাকরিজীবীদের দাবির মুখে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে। ওই কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে প্রতিবেদন দেয়। বৈশাখি ভাতার হার ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশও করে কমিশন। ওইসব সুপারিশ পর্যালোচনায় গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়, যারা নতুন বেতন কাঠামোর চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে হস্তান্তর করবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

২ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement